পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা, তার মাঝেই দার্জিলিংয়ের ম্যাল রোডে ভস্মীভূত ৬টি দোকান
রাতে শিলিগুড়ি পৌঁছে প্রতিবারের মতো উত্তরকন্যায় উঠবেন মমতা। এরপরে মঙ্গলবার শিলিগুড়িতে প্রথম সর্বদল বৈঠক করবেন। বুধবার থেকে পরপর কোচবিহার, আলিপুরদুয়ার ও তারপরে জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক করবেন মমতা।
পাহাড়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনিক স্তরে সর্বদল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি শিলিগুড়ি যাচ্ছেন। এখানের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর।

নবান্ন সূত্রে খবর, রাতে শিলিগুড়ি পৌঁছে প্রতিবারের মতো উত্তরকন্যায় উঠবেন মমতা। এরপরে মঙ্গলবার শিলিগুড়িতে প্রথম সর্বদল বৈঠক করবেন। বুধবার থেকে পরপর কোচবিহার, আলিপুরদুয়ার ও তারপরে জলপাইগুড়িতে প্রশাসনিক সর্বদলীয় বৈঠক করে মমমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসবেন।
পাহাড়ের পরিস্থিতি এখন আপাত শান্ত। বিমল গুরুংকে ধরার তৎপরতা থাকলেও বিময় তামাং গোষ্ঠীও প্রতিরোধ গড়ে তুলেছে। এই অবস্থায় পাহাড়ে মমতাকে স্বাগত জানাতে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি মোর্চার একটি অংশকেও দেখা যেতে পারে। মুখ্যমন্ত্রী আসছেন বলে পাহাড়ে সাজো সাজো রব। বাগডোগরা বিমানবন্দর থেকে উত্তরকন্যা পর্যন্ত পথের নানা জায়গায় মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ীরা হাজির থাকবেন।

এসবের মাঝেই সোমবার ভোররাতে দার্জিলিংয়ের ম্যাল রোডে বিধ্বংসী আগুন লেগে ৬টি দোকান পুড়ে গিয়েছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করেছে। পরপর সবকটি দোকানই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications