রাজ্যের সঙ্গতি নেই, 'পিএম কেয়ার্স' ফান্ড থেকে পরিযায়ীদের জন্য অর্থ সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের সঙ্গতি নেই, 'পিএম কেয়ার্স' ফান্ড থেকে পরিযায়ীদের জন্য অর্থ সাহায্য চাইলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের সঙ্গতি নেই। তাই চাইলেও পরিযায়ী শ্রমিকদের জন্য বেশি কিছু করতে পারছে না। তাই কেন্দ্রের দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পিএম কেয়ার্স অ্যাকাউন্ট থেেক রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য ১০,০০০ টাকা করে চেয়েছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যেই পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের বন্দোবস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মু্খ্যমন্ত্রী।

পরিযায়ী শ্রমিকদের সাহায্যের দাবি
হাজার হাজার পরিযায়ী শ্রমিক ফিরতে শুরু করেছে রাজ্যে। অত্যন্ত করুন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা। তাঁদের দুর্দশার ছবি সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে ফুটে উঠেছে। রাজ্য চাইলেও পরিযায়ী শ্রমিকদের অর্থ সাহায্য করতে পারছে না কারণ সঙ্গতি নেই রাজ্য সরকারের। তাই পিএম কেয়ার্স অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকা করে পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে ফিরছেন পরিযায়ীরা
করোনা আবহের মধ্যেই রাজ্যে ফিরতে শুরু করেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসছেন তাঁরা। শ্রমিক স্পেশাল ট্রেনগুলিতে ঠাসাঠাসি করে আনা হচ্ছে তাঁদের। জল, খাবার দেওয়া হচ্ছে নাষ সেকারণে অনেকেই অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। এমনই অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

পরিযায়ীদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি
এর আগে পরিযায়ী শ্রমিকদের রাজ্যেই কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন এবার থেকে আর কাজের জন্য বাইরের রাজ্যে যেতে হবে না। রাজ্যের মধ্যেই কাজ পাবেন তাঁরা। রাজ্য সরকার তার বন্দোবস্ত করবে। সেজন্য পঞ্চায়েত দফতর থেকে জব কার্ড তৈরি করার ভাবনা চিন্তাও করছে রাজ্য সরকার।

বাড়ছে সংক্রমণ
পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতে শুরু করায় বাড়ছে করোনা সংক্রমণ। গ্রিন জোনে থাকা একাধিক জেলায় করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। আম্ফান বিধ্বস্ত বাংলায় উদ্বেগ বাড়ছে এই নিয়ে। ইতিমধ্যেই রাজ্যের করোনা সংক্রমণ ২০০০ ছাড়িয়েছে।












Click it and Unblock the Notifications