প্রথা ভাঙছেন মমতা! করোনার ত্রাসে নববর্ষে ‘মায়ের দর্শনে’ নিলেন বেনজির সিদ্ধান্ত

প্রথা ভাঙছেন মমতা! করোনার ত্রাসে নববর্ষে ‘মায়ের দর্শনে’ নিলেন বেনজির সিদ্ধান্ত

এখন করোনাকে হারানোই এক ও একমাত্র উদ্দেশ্য। তাই ২২ বছরের প্রথা ভেঙে ভাত খাওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরও একটা বেনজির সিদ্ধান্ত নিজের জীবনে নিলেন তিনি। নববর্ষের সকালে এই প্রথম তিনি কালীঘাটে মায়ের দর্শন করবেন না। করোনা মুক্ত না হওয়া পর্যন্ত তিনি নববর্ষে মায়ের দর্শন করবেন না।

যা করার করতে হবে বাড়িতে থেকেই

যা করার করতে হবে বাড়িতে থেকেই

করোনার জেরে লকডাউন চলছে দেশজুড়ে। তার ফলে মসজিদ, মন্দির, গির্জা- সমস্ত কিছুই বন্ধ। উপাসনা, দেবদর্শন কিছুই হচ্ছে না দেশ তথা রাজ্যের কোনও ধর্মীয়স্থানেই। চিকিৎসক থেকে শুরু করে প্রশাসনিক কর্তারা বারবার বলছেন, কোনওভাবেই ধর্মীয় উৎসব বা সামাজিক উৎসব পালন করা যাবে না। যা করার করতে হবে বাড়িতে থেকেই।

অনুশাসন মেনে চলছেন মমতাও

অনুশাসন মেনে চলছেন মমতাও

সেই পরামর্শ মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তাঁর দীর্ঘদিনের প্রথা ভেঙে ফেলছেন। পয়লা বৈশাখ প্রত্যেক বছর তিনি কালীঘাটে মায়ের দর্শন করে আসেন। কিন্তু এবার তা থেকে বিরত থাকছেন মুখ্যমন্ত্রী। নিজেকে দৃষ্টান্ত করে তুলতে চাইছেন তিনি। তাই বুঝিয়ে দিচ্ছেন তিনিও ব্যতিক্রম নয়, সকলের মতো তিনিও এই অনুশাসন মেনে চলছেন।

উৎসব থেকে নিজেকে আপাতত সরিয়ে রাখুন

উৎসব থেকে নিজেকে আপাতত সরিয়ে রাখুন

মুখ্যমন্ত্রী মমতা বলেন, উৎসব-পার্বন সবই নিজের নিজের ঠিকই, কিন্তু এই যে করোনার সংক্রমণ শুরু হয়েছে বিশ্বজুড়ে, তা থেকে নিজেকে এবং নিজের পরিবার-পরিজনদের বাঁচাতে সামাজিক দূরত্ব বজায় রাখুন। নিজেদের স্বার্থেই ধর্মীয় উৎসব থেকে নিজেকে আপাতত সরিয়ে রাখুন। সেটাই মঙ্গল। তা না হলে ভয়ঙ্কর দিন দেখতে হবে সবাইকেই।

‘পয়লা বৈশাখে মা কালীর দর্শনে যাচ্ছি না’

‘পয়লা বৈশাখে মা কালীর দর্শনে যাচ্ছি না’

মুখ্যমন্ত্রী আরও বলেন, জীবনে এই প্রথম পয়লা বৈশাখে মা কালীর দর্শনে যাচ্ছি না। সবাইকে বারণ করে আমি মায়ের মন্দিরে যেতে পারি না। মায়ের কাছে তাই আমি ক্ষমা চেয়ে নিয়েছি। কোনওরকম জমায়েত এখন করা যাবে না। কারণ আগামী দু-সপ্তাহ খুব ক্রুশিয়াল। তাই সব উৎসব বাড়িতে বসে পালন করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+