আমন্ত্রণ সত্ত্বেও নেতাজি ইন্ডোরে অনুপস্থিত মুখ্যমন্ত্রী! কারণ নিয়ে শুরু জল্পনা

আমন্ত্রণ সত্ত্বে নেতাজি ইন্ডোরে অনুপস্থিত মুখ্যমন্ত্রী! কারণ নিয়ে শুরু জল্পনা

নবান্নে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর আমন্ত্রণ সত্ত্বেও নেতাজি ইন্ডোরে কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এদিন সকালে বেলুড় মঠ থেকে প্রধানমন্ত্রী মোদী সিএএ নিয়ে বিরোধীরা বিপথে চালনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছিলেন। অন্যদিকে বিরোধীরাও অভিযোগ করে প্রধানমন্ত্রী মানুষকে বিপথে চালনার করার জন্য রামকৃষ্ণ মিশনের মতো সংস্থার মঞ্চকে ব্যবহার করেছেন।

আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী

আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রবিবার বেলা ১১ টায় কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষ উপলক্ষে হওয়া অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উফস্থিত থাকার কথা ছিল। কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান নিজে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করলেন মোদী

কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করলেন মোদী

নেতাজি ইন্ডোরে এদিন পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির পূর্বসুরি ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠা করেছিলেন ১৯৫১ সালে।

 সৌজন্য সাক্ষাত

সৌজন্য সাক্ষাত

সিএএ নিয়ে আন্দোলনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যা নিয়ে রাজ্যের বাম কংগ্রেস মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিল। যার জবাবে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওই সাক্ষাৎ ছিল সৌজন্য সাক্ষাত। শনিবার সন্ধেয় মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রীর পাশে। তবে মুখ্যমন্ত্রী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অনুপস্থিত ছিলেন।

 শনিবারের পর রবিবারেও শহরে বিক্ষোভ

শনিবারের পর রবিবারেও শহরে বিক্ষোভ

এদিকে শনিবারের পর রবিবারে শহরের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর সফরের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিভিন্ন সংগঠন। এই বিক্ষোভ মূলত ছিল সিএএ এবং এনআরসির বিরুদ্ধে। এদিন প্রধানমন্ত্রীর নেতাজির ইন্ডোরের প্রবেশের সময় বিক্ষোভে সামিল হয়েছিল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+