২০২১-এর আগেই পৌঁছতে হবে সুবিধাজনক জায়গায়, দলের নেতানেত্রীদের বিশেষ নির্দেশ নেত্রী মমতার
২০২১-এর লড়াইয়ের আগেই পৌঁছতে হবে সুবিধাজনক জায়গায়, দলের নেতানেত্রীদের বিশেষ নির্দেশ মমতার
বলা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী একের পর এক সুবিধা পৌঁছে দিয়েছিলেন দিল্লির নিম্নবিত্ত আর মধ্যবিত্তদের কাছে। যার জেরেই তাঁর নির্বাচনে বিপুল জয় হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও গত আট বছরে কম প্রকল্পের কথা ঘোষণা করেননি। আরও নতুন কিছু প্রকল্পের কথা বাজেটে ঘোষণা করেছেন তিনি। এই সব প্রকল্প নিয়েই ২০২১-এর লড়াইয়ের আগে সুবিধাজনক জায়গায় পৌঁছতে চাইছেন তিনি। প্রসঙ্গত সামনেই রয়েছে পুরসভা নির্বাচন।

এবারের বাজেটে ঘোষণা নতুন প্রকল্পের
এবারের বাজেটে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প আনা হয়েছে। সেখানে দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডের সুবিধা। শ্রমিকদের কোনও টাকাই দিতে হবে না। এর পাশাপাশি বেকার যুবকদের জন্য কর্মসাথী প্রকল্প। তফশিলি জাতি উপজাতিজের জন্য পেনশন প্রকল্প। ছিল বিনামূল্য বিদ্যুৎ পরিষেবার কথাও।

বাঁকুড়ায় আদিবাসী পেনশনের কথা উল্লেখ
বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী বিশেষ করে আদিবাসীদের পেনশনের কথা উল্লেখ করেন। প্রকল্পটির নাম জয় জোহরা। প্রকল্পটি কোনও ওয়েবসাইটে পাওয়া যাবে তা জানান মুখ্যমন্ত্রীর সঙ্গে সফরে থাকা মুখ্যসচিব। পাশাপাশি বাঁকুড়া জেলায় এই পেনশনের সুবিধা কারা পেতে পারেন, তার তালিকা তৈরি করতেও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

সরকারি প্রকল্পগুলির নোট রাখতে নির্দেশ
এতগুলি সরকারি প্রকল্প। জনপ্রতিনিধিরা কোনটা ছেড়ে কোনটার কথা বলবেন। কিংবা সুযোগ চাইতে আসা জনগণকে বলবেন। মুখ্যমন্ত্রী নির্দেশ দেন কোন ওয়েবসাইটে কোন সুবিধা পাওয়া যাবে তা নোট করে রাখতে। বিধায়ক থেকে কাউন্সিলর সবাইকেই তিনি এই নির্দেশ দেন।

জনপ্রতিনিধিদের আচরণ নিয়ে ক্ষোভ
এর আগে মুখ্যমন্ত্রী নিজের দলের নেতাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বাঁকুড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, দলে কর্মীরাই সম্পদ, নেতারা নন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনিও সাধারণ মানুষ। যে কর্মী বুথে এজেন্ট হয়ে বসেন, তাঁকে তিনি সব থেকে বেশি ভালবাসেন বলে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কার্যত সতর্ক করে দিয়েছিলেন দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের। নাম, গোত্র না উল্লেখ করেই তিনি বলেছিলেন, যাঁরা নিজেদের ছাড়া কাউকে ভালবাসে না, তাঁরা তাঁর নজরে রয়েছেন।












Click it and Unblock the Notifications