বিজেপি দেবতাকেও বিক্রি করে! বাংলায় ধর্মীয় বিভাজন রুখতে দুর্গা-শরণ মমতার

বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপি দেবতাকেও বিক্রি করে। ঝাড়গ্রামে প্রশাসনিক সভা থেকে জঙ্গলমহলবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপি দেবতাকেও বিক্রি করে। ঝাড়গ্রামে প্রশাসনিক সভা থেকে জঙ্গলমহলবাসীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিজেপি এমনই একটা ভয়ঙ্কর পার্টি যে এরা দেবতাকে বিক্রি করছে, রামচন্দ্রকে বিক্রি করে এঁরা পসার জমানোর চেষ্টা চালাচ্ছে বাংলায়। কিন্তু বিজেপির সেই আশা অচিরেই ভঙ্গ হবে।

বিজেপির রাম, তৃণমূলের দুর্গা

বিজেপির রাম, তৃণমূলের দুর্গা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করে বলেন, বিজেপি শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম করছে। আর মানুষের মনে ধর্মীয় বিষ ঢুকিয়ে দিচ্ছে। তাঁর বার্তা, বিজেপি রামের পুজো করে। আর আমরা পুজো করি দুর্গার। মনে রাখবেন, রামচন্দ্রও দুর্গার পুজো করেছিলেন।

রাবণ বশের জন্য দুর্গাপুজো

রাবণ বশের জন্য দুর্গাপুজো

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন রাবন বধের জন্য। আমরা দুর্গাপুজো করছি বিজেপি নামক রাবণদের দেশ থেকে হটানোর জন্য। কারণ ওরা দেশজুড়ে হিংসার বীজ বপন করে চলেছে। সারা দেশে ধর্মীয় বিষ ছড়াচ্ছে। বিভেদের রাজনীতি করছে। মানুষে মানুষে বিভেদ ছড়িয়ে রাজনৈতিক পসার জমানোই ওদের উদ্দেশ্য।

বাংলায় বিজেপি কালো টাকা ছড়াচ্ছে

বাংলায় বিজেপি কালো টাকা ছড়াচ্ছে

বাংলার বাতাসে ধর্মীয় বিষ ছড়িয়ে দিতে বিজেপি এখন অন্য পন্থা অবলম্বন করেছে। কালো টাকা ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। মমতা তাই জঙগ্লমহলবাসীর কাছে অনুরোধ করেন, কেউ কালো টাকার মোহে ভুল পথে পা বাড়াবেন না। ঝাড়গ্রামে এসে আদিবাসী মানুষের কাছে তাঁর বার্তা, বাংলার মা-মাটি-মানুষের সরকার সর্বদা পাশে আছে জঙ্গলমহলের।

দেশ বিক্রি করছে বিজেপি

দেশ বিক্রি করছে বিজেপি

দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি। ওরা রাবণের পুজো করে। তাই দেবতাকেও বিক্রি করে দেয়। আর ভাগাবাগি করে। যারা ভাগাভাগি করে তারা সমাজের শত্রু। ওরা বাংলায় সর্বনাশ করতে আসছে সেই অভিসন্ধি পূর্ণ হবে না। কেননা উন্নয়ন করে রাজ্য সরকার। ওরা শুধু ভোটের আগে টাকা নিয়ে আসে।

মুখ্যমন্ত্রীর বার্তা জঙ্গলমহলে

মুখ্যমন্ত্রীর বার্তা জঙ্গলমহলে

ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি সুবিধা মানুষের প্রাপ্য। মানুষ তা পাচ্ছে, পাবেও। বিজেপি এখানে এসে ভুল বোঝাচ্ছে। ২ টাকা কোজি চাল থেকে শুরু করে রাজ্যের জনমুখী প্রকল্পের বর্ণনা দিয়ে সরকার যে মানুষের পাশে আছে, সেই সাফাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের মঞ্চ থেকেও পরিষেবা দান করেন মুখ্যমন্ত্রী।

টাকা আজ আছে, কাল নেই

টাকা আজ আছে, কাল নেই

ঝাড়গ্রামের সভা থেকে বিজেপিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আদিবাসী অধিকার রক্ষায় আইন করে দিয়েছি। আদিবাসীদের জন্য কাজ করছি। আর একদল বাইরে থেকে এসে মানুষকে ভুল বুঝিয়ে চলে যাচ্ছে। টাকা ছড়াচ্ছে। তা নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, কেউ একদিন টাকা পেয়ে ভুলবেন না। মনে রাখবেন টাকা আজ আছে কাল নেই। কিন্তু আমার সরকার চিরকাল আপনাদের পাশে ছিল, আপনাদের পাশে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+