বিজেপি নেতাদের ছবি সামনে আসবে না কে বলতে পারে! ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে ষড়যন্ত্রের ইঙ্গিত মমতার কথায়

বিজেপি নেতাদের ছবি সামনে আসবে না কে বলতে পারে! ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে ষড়যন্ত্রের ইঙ্গিত মমতার কথায়

ভুয়ো করোনার ভ্যাকসিন নিয়ে কার্যত সরগরম রাজ্য-রাজনীতি। ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবকে জেরা করে উঠে আসছে একের পর এক তথ্য। তবে যেভাবে তৃণমূলের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবাঞ্জনের ছবি ভাইরাল হয়েছে তাতে অস্বস্তি বেড়েছে শাসকদলের। ইতিমধ্যে এই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই ঘটনা নিয়ে ফের একবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার দায়ি নয়!

রাজ্য সরকার দায়ি নয়!

এই ঘটনায় রাজ্যে সরকারকেও জড়িয়ে আক্রমণ করা হচ্ছে। বিশেষত তৃণমূল নেতাদের ছবি সামনে এনে ক্রমশ চড়ছে বিরোধীদের গলার সুর। যা নিয়ে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছাকৃত ভাবে সরকারকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভুয়ো টিকা কাণ্ড একটা বিচ্ছিন্ন ঘটনা। সরকারের কেউ এর সঙ্গে যুক্ত নয়। এমনকি রাজ্য সরকারও এই ঘটনার সঙ্গে জড়িত নয় বলে পরিষ্কার এদিন জানিয়ে দিয়েছেন মমতা। তিনি বলেন, এই ঘটনার সঠিক তদন্তের জন্যে আমি একাধিকবার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। ঘটনায় এ-বি যে জড়িত থাকবে পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে।

বিজেপির ষড়যন্ত্রের ইঙ্গিত!

বিজেপির ষড়যন্ত্রের ইঙ্গিত!

দেবাঞ্জনের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি প্রকাশ্যে এসেছে। যা হাতিয়ার করে আক্রমণ করা হচ্ছে । এই প্রসঙ্গে মমতা বলেন, ভুয়ো ছবি-ভিডিও ভাইরাল হচ্ছে। হিংসার ঘটনা দেখাতে ফটোশপ করে ছবি ভাইরাল করা হচ্ছে। আর তা বলতে গিয়েই কার্যত জ্বাল ভ্যাকসিন কাণ্ডে বিজেপির নাম উঠে আসতে পারে বলে মন্তব্য মমতার। তাঁর দাবি, এই জাল টিকা কাণ্ডের পিছনে বিজেপির হাত নেই, কে বলতে পারে!" মন্ত্রীদের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের ছবি থাকা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আশপাশে বহু মানুষ ঘুরে বেড়ায়। কে বা কারা আশপাশে আসছে, সবসময় তাঁদের চেনা সম্ভব নয়। ছবি দিয়ে বিচার করা যায় না। " আগামিদিনে বিজেপি নেতাদের ছবি সামনে আসবে না কেউ কি বলতে পারবে? প্রশ্ন মমতার।

স্বরাষ্ট্রমন্ত্রকের গ্যাম প্ল্যান!

স্বরাষ্ট্রমন্ত্রকের গ্যাম প্ল্যান!

সন্ধ্যা হলেই সমস্ত রাজনৈতিক চ্যানেলগুলিতে রাজ্যের ইস্যু নিয়ে বিতর্ক সভা বসে যাচ্ছে। ভুয়ো ভ্যাকসিনেশন নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। আর সেখানে ভুরি ভুরি মিথ্যা অভিযোগ তোলা হয়। যার কোনও ভিত্তি নেই বলে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, রাজ্যের নাম কালিমালিপ্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ইচ্ছাকৃত ভাবে এই অনুষ্ঠানগুলি করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

ভ্যাকসিন নিয়ে নাড্ডাকে আক্রমণ মমতার

ভ্যাকসিন নিয়ে নাড্ডাকে আক্রমণ মমতার

ভুয়ো ভ্যাকসিন নিয়ে বিজেপিকে আক্রমণের পাশাপাশি মমতা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকেও তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, অনেক দেখছি ভ্যাকসিন নিয়ে বড়বড় কথা বলছেন। কিন্তু সবথেকে বেশী ভ্যাকসিন এখানেই দেওয়া হয়েছে। ভ্যাকসিন নিয়ে কোনও অভিযোগ প্রমাণ করুন! সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, "বাংলার থেকে ছোট রাজ্য বেশি টিকা পাচ্ছে। এ রাজ্য অনেক কম টিকা পাচ্ছে। তবু দেশের মধ্যে গণটিকাকরণে এক নম্বর এই রাজ্য। আমরা তিন কোটি টিকা চেয়েছিলাম, পাইনি।" টিকার না থাকার কারণে ভ্যাকসিনেশন থমকে যাচ্ছে বলেও অভিযোগ তাঁর। মমতা বলেন, যা টিকা কেন্দ্র দিয়েছে তাঁর দ্বিগুণ দেওয়া হয়েছে ভ্যাকসিন। কারণ কয়েক লক্ষ ভ্যাকসিন রাজ্য কেনে। সেখান থেকে দেওয়া হয়। কিন্তু এখন তো আর কেনাও যাচ্ছে না। এরপরেও ওদের বড়বড় কথা...তোপ মমতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+