করোনা-আতঙ্কের মধ্যেই ‘কল্পতরু’ মমতা! বিনামূল্যে ছ-মাসের খাদ্যশস্য বিলির ঘোষণা
করোনা-আতঙ্কের মধ্যেই ‘কল্পতরু’ মমতা! বিনামূল্যে ছ-মাসের খাদ্যশস্য বিলির ঘোষণা
করোনা মোকাবিলায় সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। গুজব না ছড়ানোর আর্জি জানানোর পাশাপাশি তিনি যেমন দোকানপাট-বাজার বন্ধ থাকবে না বলে বার্তা দিয়েছেন, এবার তিনি খাদ্যদ্রব্য সুনিশ্চিত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিনামূল্যে ৬ মাসের খাদ্যশস্য দেবে রাজ্য সরকার।

৬ মাসের খাদ্যশস্য একসঙ্গে
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, ৬ মাসের খাদ্যশস্য একসঙ্গে তুলতে পারবেন গ্রাহকরা। বিনামূল্যে তা দেওয়া হবে। একদিন আগেই তিনি জানিয়েছিলেন, খাদ্যশস্যের কোনও অভাব নেই। সীমান্ত সিল হলেও রাজ্যে খাদ্য মজুত রয়েছে। গুজবে কেউ কান দেবেন না। কোনও সমস্যা নেই রাজ্যে।

রাজ্যে খাদ্য যথেষ্ঠ পরিমাণ মজুত
উল্লেখ্য, করোনা আতঙ্কের মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে বন্ধ হয়ে যাবে রাজ্যের বাজার-দোকানপাট। তবে সেই গুজব উড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোনও দোকান-বাজার বন্ধ হবে না। এই প্রচার সম্পূর্ণ গুজব। রাজ্যে খাদ্য যথেষ্ঠ পরিমাণ মজুত রয়েছে। কেউ খাদ্যাভাব পাবেন না করোনার জেরে।

দোকানপাট খোলা থাকবে, বসবে বাজারও
তিনি আগেই অভয় দেন, দোকাপাট খোলা থাকবে, বসবে বাজারও। কোনও চিন্তা নেই। আর দোকান-বাজার না খোলা থাকলে আমরা খাবো কী? মুখ্যমন্ত্রী জানান, সীমন্ত সিল থাকলেও আমাদের যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য মজুত রয়েছে। কোনও ঘাটতি হবে না। এর পাশাপাশি তিনি নির্দেশ দিয়েছেন, আইসিডিএসের মিড ডে মিলও চালু রাখতে। এদিন সেই তালিকায় যুক্ত হল বিনামূল্যে ছ'মাসের খাদ্যশস্য প্রদানের কথা।

বাড়িতে পৌঁছে যাবে মিড ডে মিল
মুখ্যমন্ত্রী বলেন, স্কুল বন্ধ থাকলেও বাড়িতে পৌঁছে যাবে মিড ডে মিল। সাধারণ গ্রাহকরা ছমাসের খাবার একসঙ্গে পাবেন। অযথা কেউ ভয় পাবেন না। আসুন আমরা সবাই মিলে লড়াই করি, রুখে দিই এই মহামারী। তিনি স্পষ্ট করে দেন, পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তাই গুজব ছড়াবেন না। কেউ গুজবে কান দেবেন না। আমরা চাই সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।












Click it and Unblock the Notifications