আনন্দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর! কে কত টাকা পাবে? মৃতদের পরিবারকে দিলেন চাকরির আশ্বাসও
আনন্দপুরের নাজিরাবাদ এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের একটি সভা থেকে তিনি নিহতদের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ভয়াবহ অগ্নিকাণ্ডে যাঁরা যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেইসঙ্গে, সংশ্লিষ্ট মোমো এবং ডেকরেটরস সংস্থার তরফ থেকেও ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও প্রত্যেক মৃত ব্যক্তিদের পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ার হিসেবে চাকরি দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে, দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে তিনি কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (ববি) এবং মন্ত্রী অরূপ বিশ্বাসকে ঘটনাস্থলে পাঠিয়েছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত দগ্ধ গোডাউন থেকে তিনটি পোড়া কঙ্কাল-সহ মোট ১৬টি ঝলসে যাওয়া দেহাংশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তালিকায় রয়েছেন এখনও ২৩ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। ছাইয়ের স্তূপ পেরিয়ে চলছে উদ্ধারকার্য। গোডাউনের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। জানা গিয়েছে যে, ভিতরে ঢুকে খোঁজ চালাতে গিয়ে উদ্ধারকারীরা কিছু কিছু হাড়ের টুকরো পর্যন্ত দেখতে পাচ্ছেন। গোডাউনটি যেন এখন এক শ্মশানভূমিতে পরিণত হয়েছে। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চেনার উপায় নেই। মৃতদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
এই ঘটনায় মঙ্গলবার গভীর রাতে ডেকরেটর্সের গুদামের মালিক গঙ্গাধর দাসকে গাফিলতির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ যে, ওই গোডাউনে কোনও অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না।
দমকল বিভাগের ডিজি রণবীর কুমার জানিয়েছেন যে, ওই গুদামে অগ্নিনির্বাপণ ব্যবস্থার কোনও বৈধ কাগজপত্র ছিল না। অনুমোদন ছাড়া কীভাবে এতদিন গুদাম চলছিল, তা নিয়ে তদন্ত করা হবে। কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও উঠেছে নানা রকমের প্রশ্ন।
গোডাউনটি জলাশয় বুজিয়ে তৈরি করা হয়েছিল কি না, সেখানে ফায়ার অডিট হয়নি কেন এবং কীভাবে এরকম বড় অবৈধ কার্যকলাপ চলছিল, এইসব নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে।
মুখ্যমন্ত্রীর ক্ষতিপূরণ ঘোষণাকে কেন্দ্র করেও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেছেন যে, এটি কোনও দুর্ঘটনা নয়, পরিকল্পিত অব্যবস্থার ফল। তিনি আরও দাবি করেছেন যে, "শুধু টাকা দিলেই দায় শেষ হয়ে যায় না, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।" অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের দাবিও জানিয়েছেন তিনি।
অন্যদিকে আবার, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনার দায় নিয়ে দমকলমন্ত্রী সুজিত বসুর পদত্যাগের দাবি তুলেছেন।
আনন্দপুরের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। প্রশাসনিক গাফিলতি এবং বেআইনি নির্মাণ নিয়ে তদন্তে কী উঠে আসে, সেদিকেই এখন নজর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications