Mamata Banerjee: "বাংলায় হঠাৎ আক্রমণাত্মক BJP, RSS!" খোলা চিঠিতে দাবি মমতার, বঙ্গবাসীকে 'শান্ত' থাকার বার্তা
Mamata Banerjee: সাম্প্রদায়িক অশান্তির আবহে এবার বিজেপির পাশাপাশি আরএসএসকেও আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের নামে তাণ্ডব খুনোখুনি দেখা গিয়েছে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে। শান্তি ফেরানোর আর্জি জানিয়ে এবার খোলা চিঠি মমতার। সেখানেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপির সঙ্গী আরএসএস-ও বাংলায় মিথ্যে প্রচার চালানোর মূলে রয়েছে।
মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে মমতার তোষণ ইস্যুকেই দায়ী করে এসেছে বিজেপি। এবার পাল্টা বিজেপি ও আরএসএের বিরুদ্ধে বাংলায় বিভেদের রাজনীতি করার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এমন অবস্থায় সকলকে ধীর ও শান্ত থাকার আবেদন মমতার। দাঙ্গার পিছনে থাকা দুর্বৃত্তদের রাজ্য সরকার কড়া হাতে দমন করছে বলে লেখেন মুখ্যমন্ত্রী।

মমতা আরও লেখেন, সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। এরপরই তাঁর অভিযোগ, ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদের আগে অশান্তির জন্য রামনবমীর দিনটিকে টার্গেট করা হয়েছিল। কিন্তু এ রাজ্যে তা শান্তিপূর্ণভাবে পালন হওয়ায় ওয়াকফ আইনের প্রতিবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু বিষয়কে ব্যবহার করে অশান্তি পাকানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
বিজেপি ও তার সঙ্গীরা মিথ্যে প্রচার চালাচ্ছে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। মমতার দাবি, ওরা যা বলছে তাতে "অসত্যের ঝুড়ি" রয়েছে। "অপব্যাখ্য়ায় ভর্তি"। একইসঙ্গে তাঁর আবেদন, "দয়া করে কেউ বিশ্বাস করবেন না। আমরা মিলেমিশে থাকতে চাই। আমরা দাঙ্গার নিন্দা করি। দাঙ্গার বিরুদ্ধে আমরা। ওরা সংকীর্ণ রাজনীতির কথা ভেবে আমাদের মধ্যে ভাগাভাগি করতে চায়।"
মুর্শিদাবাদ ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সর্বভারতীয় স্তরেও বাংলার সরকারের নিন্দা সামনে এসেছে। যদিও মুখ্যমন্ত্রী জানান, আইনশৃঙ্খলার স্বার্থে কঠোর পদক্ষেপ নিয়েছে তাঁর সরকার। পুলিশের দু'জন অফিসার ইন চার্জকে সরানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভিনরাজ্যের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর দাবি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা রাজস্থানে প্রতিবাদ মিছিল করতেই দেওয়া হয় না। তবে পশ্চিমবঙ্গে "সংবিধান বিরোধী ব্যবস্থা কায়েম নেই।"
মণিপুর ইস্যু টেনে মমতা লেখেন, "সেখানে বহু মাস ধরে আগুন জ্বলেই চলেছে। শত শত মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ ঘরছাড়া। জাতিদাঙ্গার কোনও বিরাম দেখছি না সেখানে। অসম ও ত্রিপুরাও গভীরভাবে অশান্ত। উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে ধর্ষণ, অত্যাচার দেখলে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।" পশ্চিমবঙ্গ সব দিক থেকেই ভারতে এগিয়ে রয়েছে বলে দাবি মমতার। এদিন খোলা চিঠিতে তাই সকলকে সংযত থাকার আবেদন জানিয়ে একযোগে বিজেপি আরএসএসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান











Click it and Unblock the Notifications