বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, এবার দ্বাদশ শ্রেণির ভর্তি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা রাজ্য সরকারের

বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক, এবার দ্বাদশ শ্রেণির ভর্তি নিয়ে সিদ্ধান্ত ঘোষণা রাজ্য সরকারের

জুলাই মাসের ১৫ তারিখের মধ্যেই একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ভর্তি করতে হবে। সিদ্ধান্ত জানিয়ে দিল রাজ্য সরকার। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুলে গিয়ে তাঁদের ভর্তি করিয়ে আসতে পারবেন জানানো হয়েছে। ইতিমধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে রাজ্যে। মূল্যায়ণের ভিত্তিতে হবে নম্বর প্রদান। কীভাবে মূল্যায়ণ করা হবে তা ৭ দিনের মধ্যে ঠিক করে জানাতে বলা হয়েছে।

 বাতিল মাধ্যমিক

বাতিল মাধ্যমিক

করোনা সংক্রমণের কারণে বাতিল করা হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জনমতের রায় মেনে নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমেলে জনতার রায় নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে অধিকাংশ লোকেরাই বলেছেন
এই করোনা পরিস্থিতিতে স্কুলে গিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাই বাতিল করা হোক মাধ্যমিক পরীক্ষা। জনতার সেই রায় মেনে নিয়েই মাধ্যমিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বাতিল উচ্চ মাধ্যমিক

বাতিল উচ্চ মাধ্যমিক

বাতিল করা হয়েেছ এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষাও। সেটাও জনতার মতামত নিয়েই হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জুলাই মাসের দ্বিতীয় সপ্তােহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু পরে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করায় থমকে যায় রুটিন ঘোষণা। শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে জনতার রায় নেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। তাতেই রায় আসে এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ঠিক হবে না। তারপরেই বাতিল করে দেওয়া হয় পরীক্ষা।

কীভাবে মূল্যায়ণ

কীভাবে মূল্যায়ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হলেও কীভাবে নম্বর দেওয়া হবে বা কীভাবে মূল্যায়ণ হবে তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও এক্সপার্ট কমিটিকে মূল্যায়ণের বিষয়টি ঠিক করে ৭ দিনের মধ্যে জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী কীভাবে হবে রেজাল্ট আউট তা দ্রুত সিদ্ধান্ত নিয়ে জানাতে বলা হয়েছে।

দ্বাদশ শ্রেণির ভর্তি নিয়ে সিদ্ধান্ত

দ্বাদশ শ্রেণির ভর্তি নিয়ে সিদ্ধান্ত

দ্বাদশ শ্রেণির ভর্তি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই মাসের মধ্যেই দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ভর্তি করানো হবে। জুলাই মাসের ১৫ তারিখের মধ্যে দ্বাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। অভিভাবকরা স্কুলে গিয়ে তাঁদের ভর্তি করাতে পারবেন বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+