নির্বাচন ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে, বিজেপি-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, দেখুন ভিডিও

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আরও রক্তাক্ত হচ্ছে বাংলার পঞ্চায়েত নির্বাচনের ভোটচিত্র। যে নির্বাচনের নিরাপত্তা কার্যত অ্যাসিড টেস্ট ছিল রাজ্য প্রশাসনের কাছে, সেই নির্বাচন ঘিরেই এদিন একের পর এক অশান্তির খবর

বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আরও রক্তাক্ত হচ্ছে বাংলার পঞ্চায়েত নির্বাচনের ভোটচিত্র। যে নির্বাচনের নিরাপত্তা কার্যত অ্যাসিড টেস্ট ছিল রাজ্য প্রশাসনের কাছে, সেই নির্বাচন ঘিরেই এদিন একের পর এক অশান্তির খবর আসতে থাকে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই সন্ত্রাসের ছবিটা কার্যত একই ছিল। এদিন ,দুর্গাপুরও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে।

নির্বাচন ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে, বিজেপি-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, দেখুন ভিডিও

নির্বাচন ঘিরে ধুন্ধুমার দুর্গাপুরে, বিজেপি-সিপিএম সংঘর্ষে রণক্ষেত্র এলাকা, দেখুন ভিডিও

মূলত ,বিজেপি ও সিপিএম কর্মীদের সংঘর্ষে এদিন রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এক ভিডিওতে ধরা পড়ে ঘটনার বিভিন্ন দৃশঅয। এক রৈজনৈতিক কর্মীকে বাকিরা মিলে একটি পেট্রোল পাম্পে ফেলে লাঠিপেটা করতে দেখা যায়। ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়।

শুধু দুর্গাপুর নয়, ভাঙড় থেকে জ্যাংরা, কোচবিহার সমস্ত জায়গা থেকেই এসেছে একের পর এক অপ্রীতিকর ঘটনার তথ্য। ভোট এখনও পর্যন্ত সন্ত্রাসের বলি ৬ জন। বিভিন্ন জায়গায় বুথ দখল, ব্যালট ছিনতাই, ভোট কর্মীদের ওপর মারধরের খবর এসে পৌঁছেছে। আক্রমণের নিশানা থেকে বাদ যায়নি সাধারণ ভোটাররা। মারধর করা হয়েছে সাংবাদিকদেরও। সব মিলিয়ে ক্রমেই ভয়ানক রূপ নিতে থাকে ১৪ মে রাজ্যের একদফার পঞ্চায়েত নির্বাচন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+