সাধু সেজে সিআইডি-র অভিযান, নাটকীয় কায়দায় অজ্ঞাতবাস থেকে জালে জুহি
সন্ন্যাসী সেজে একেবারে নাটকীয় কায়দায় বিজেপি নেত্রী জুহি চৌধুরীকে গ্রেফতার করল সিআইডি। দার্জিলিংয়ের বাতাসিতে এক মন্দিরে যাওয়ার সুযোগ নিয়ে সিআইডি-র দুই সদস্য জুহিকে জালে পোরে।
জলপাইগুড়ি, ১ মার্চ : সন্ন্যাসী সেজে একেবারে নাটকীয় কায়দায় বিজেপি নেত্রী জুহি চৌধুরীকে গ্রেফতার করল সিআইডি। দার্জিলিংয়ের বাতাসিতে এক মন্দিরে যাওয়ার সুযোগ নিয়ে সিআইডি-র দুই সদস্য জুহিকে জালে পোরে। ১০ দিনের অজ্ঞাতবাসের ইতি ঘটে এখানেই।[শিশুপাচারকাণ্ডে অবশেষে গ্রেফতার বিজেপি নেত্রী জুহি চৌধুরী ]
মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জুহির গোপন আস্তানাকে আগেই চিহ্নিত করেছিলেন সিআইডি আধিকারিকরা। সেইমতো ফাঁদ পেতেছিল সিআইডি। সিআইডি সূত্রে জানা গিয়েছে, খড়িবাড়ি সংলগ্ন বাতাসিতে এক আত্মীয় বাড়িতে ছিলেন জুহি। সেইসময় ওই আত্মীয়বাড়ি সংলগ্ন একটি মন্দিরে জুহিকে ঘনঘন যেতে দেখেন সিআইডি আধিকারিকরা। শেষপর্যন্ত সন্ন্যাসী সেজে ওই মন্দিরে গিয়ে জুহিকে গ্রেফতার করা হয়।[শিশুপাচারকাণ্ডে জুহির গ্রেফতারের পর চাপ বাড়ল বিজয়বর্গীয়-রূপা-দিলীপদের]

সিআইডি সূত্রে আরও জানা গিয়েছে, জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি ও শিলিগুড়ি হয়ে নেপালে চলে গিয়েছিলেন জুহি। চোরাপথে নেপালে গিয়ে বেশ কেয়কদিন গা ঢাকা দিয়েছিলেন। কিন্তু অর্থ ও আস্তানা নিয়ে সঙ্কট দেখা দেয়। তাই ফের নেপাল থেকে ফিরে আসতে হয় জুহিকে। এরপর খড়িবাড়িতে একটি গোপন ডেরায় কিছুদিন ছিলেন। দু-তিনদিন আগে ভারতে ফেরেন তিনি। তারপর বাতাসিতে এক আত্মীয় বাড়িই হয় তাঁর গোপান আস্তানা।[শেষ রক্ষা হল না, মোবাইল ফোনই ধরিয়ে দিল বিজেপির মহিলা মোর্চা নেত্রী জুহিকে]
এরই মধ্যে টাকার জন্য পরিজনদের ফোন করে জুহি। মোবাইল টাওয়ার লোকেশন চ্র্যাক করে তাঁর আত্মীয় পরিজনদের নজরেই রেখেছিল সিআইডি। ফলে জুহির গোপান ডেরা জানতে কোনও অসুবিধাই হয়নি সিআইডি-র। এরপর সাধু সেজে পুরো কাজটা সমাধা করে ফেলে সিআইডি আধিকারিকরা।[বিজেপির মহিলা সাংসদের পরামর্শেই নেপাল পালানোর ছক, বিস্ফোরক দাবি জুহির]












Click it and Unblock the Notifications