মুখ্যমন্ত্রী নিজেই একজন মস্তান! বিস্ফোরক বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী নিজেই একজন মস্তান, তিনি মস্তানদের নেতৃত্ব দিচ্ছেন। এদিন এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী নিজেই একজন মস্তান, তিনি মস্তানদের নেতৃত্ব দিচ্ছেন। রবিবার এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। দত্তপুকুরে দলীয় কার্যালয় উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার পাশাপাশি রাজ্য পুলিশকেও আক্রমণ করেন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেসব পুলিশ আধিকারিক তৃণমূলের হয়ে কাজ করছেন, তাঁদের জেলের ভাত খাওয়ানো হবে। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংও।

মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজুর

মুখ্যমন্ত্রীকে আক্রমণ রাজুর

মুখ্যমন্ত্রী নিজেই একজন মস্তান, তিনি মস্তানদের নেতৃত্ব দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেত গিয়ে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, তৃণমূলের দালাল হয়ে কাজ করা পুলিশ অফিসারদের জেলের ভাত খাওয়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

হামলার ঘটনায় সিবিআই কিংবা এনআইএ তদন্ত দাবি

হামলার ঘটনায় সিবিআই কিংবা এনআইএ তদন্ত দাবি

এদিন রাজু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী অর্জুন সিংয়ের গলায় ছিল দিন কয়েক আগের জগদ্দল, ভাটপাড়া এলাকার গণ্ডগোলের কথা। সেই ঘটনায় অর্জুন সিং-এর মাথা ফেটেছিল। এদিন অর্জুন সিং বলেন, সেই ঘটনায় সিবিআই কিংবা এনআইএকে দিয়ে তদন্ত করলেই প্রকৃত ঘটনা উঠে আসবে। প্রসঙ্গত অর্জুন সিং অভিযোগ করেছিলেন জগদ্দল থানার আইসি তাঁকে ফোনে ডেকে নিয়ে যান। এরপর ব্যারাকপুরের কমিশনার মনোজ বর্মার লাঠির আঘাতে তাঁর মাথা ফাটে।

লক্ষ্য, আমডাঙা বিধানসভায় জয়

লক্ষ্য, আমডাঙা বিধানসভায় জয়

আমডাঙা বিধানসভার চন্দ্রপুরে বিজেপি কার্যালয় উদ্বোধন করতে গিয়ে অর্জুন সিং বলেন, লোকসভা নির্বাচনে তিনি আমডাঙা বিধানসভা এলাকা থেকে প্রায় ৩৫ হাজার ভোটে পিছিয়ে ছিলেন। প্রসঙ্গত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে আমডাঙা বিধানসভা কেন্দ্র। অর্জুন সিং বলেন, এবার তাঁর লক্ষ্য হল আমডাঙা বিধানসভায় জয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+