ভাঙড়ের পরিস্থিতি সামলাতে আসরে নামছেন মুখ্যমন্ত্রী, ভবানি ভবনে পুলিশকর্তাদের সঙ্গে বৈঠক
ভাঙড়ের পরিস্থিতি সামলাতে এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে যাওয়ার পথে আচমকাই তাঁর গাড়ি ঘুরে যায় ভবানি ভবনের দিকে।
কলকাতা, ১৮ জানুয়ারি : ভাঙড়ের পরিস্থিতি সামলাতে এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে যাওয়ার পথে আচমকাই তাঁর গাড়ি ঘুরে যায় ভবানি ভবনের দিকে। ভবানি ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন পুলিশ কর্তাদের সঙ্গে। গত তিনদিন ধরে অগ্নিগর্ভ ভাঙড়ে শান্তি ফেরাতে মুখ্যমন্ত্রীর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।[গায়ের জোরে জমি অধিগ্রহণ তৃণমূলের নীতি নয়, মাওবাদী-ভোটবাদীরা ইন্ধন দিচ্ছে ভাঙড়ে : পার্থ]
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন এডিজি আইনশৃঙ্খলা অম্বুজ শর্মা। ছিলেন কলকাতা পুলিশের কমিশনারও। অন্যান্য পুলিশ অফিসাররাও ছিলেন এই বৈঠকে। মুখ্যমন্ত্রী প্রায় আধ ঘণ্টা বৈঠক শেষে জানান, এই বৈঠক একেবারেই রুটিন বৈঠক। এর সঙ্গে কোনও সম্পর্ক নেই ভাঙড়ের।[নন্দীগ্রামের পর ভাঙড়েও তৃণমূলের হাত ধরে প্রবেশ মাওবাদীদের! ব্যাখ্যা দিলীপ ঘোষের]

ওয়াকিবহাল মহল মনে করছে, রুটিন বৈঠক হলেও এদিন ভাঙড়ের পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। বৈঠকের সিংহভাগ জুড়েই ছিল ভাঙড়। মুখ্যমন্ত্রী আগেই পুলিশকে সাবধান করেছিলেন, অশান্ত পরিবেশে হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। এমন কোনও সিদ্ধান্ত নয়, যাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশকে ধৈর্য্য ধরতে নির্দেশ দেন তিনি।[জোর করে জমি অধিগ্রহণ নয়, প্রয়োজনে পাওয়ার গ্রিড সরানো হবে : মমতা বন্দ্যোপাধ্যায়]
রাজনৈতিক মহল মনে করছে, পুলিশের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানার চেষ্টা চালিয়েছেন, ওই এলাকায় যাওয়া যায় কি না। কারণ, বারবার ভাঙড়ের বাসিন্দারা দাবি জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীকে গ্রামে এসে আশ্বাস দিয়ে যেতে হবে। তবেই উঠবে আন্দোলন। মুখ্যমন্ত্রীর এদিনের বৈঠকের পর সিদ্ধান্তি নিতে পারেন গ্রামে যাওয়ার।[অশান্ত ভাঙড়, নিজের এলাকায় ঢুকতেই পারলেন না রেজ্জাক]
এর আগে মুখ্যমন্ত্রী প্রতিনিধি পাঠিয়েছেন। কিন্তু এলাকার বিধায়ক হয়েও মুখ্যমন্ত্রীর প্রতিনিধি রেজ্জাক মোল্লা ঢুকতে পারেননি এলাকায়। মানুষ তাঁকে ঢুকতে দেননি। তাঁদের এক ও একমাত্র দাবি, মুখ্যমন্ত্রীকে আসতে হবে। তাঁরা মুখ্যমন্ত্রী ছাড়া আর কারও কথা বিশ্বাস করবেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications