কলকাতায় পৌঁছলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের লং মার্চ
রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ১২ দিনের দীর্ঘ লং মার্চের পর অবশেষে বিশাল মিছিল এসে পৌঁছলো কলকাতায়।
রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ১২ দিনের দীর্ঘ লং মার্চের পর অবশেষে বিশাল মিছিল এসে পৌঁছলো কলকাতায়। রাষ্ট্রয়ত্ব শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই রোধ করো সহ একাধিক দাবিতে শুরু হয়েছিল এই পদযাত্রা।

রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বানে রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও এই দাবিতে দীর্ঘ ২৮৩ কিলোমিটার লংমার্চ শেষ হয় কলকাতায়। পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের সামনে থেকে এই লংমার্চ শুরু হয় ১২ দিন আগে। বিভিন্ন জেলা ঘুরে বুধবার রানি রাসমনি রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বামপন্থী শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।
শ্রমিক ও শ্রমজীবী মানুষের স্বার্থে এই দীর্ঘ পদযাত্রার আয়োজন করা হয় বলে রানি রাসমনি রোডের সভায় জানান বাম নেতারা। দক্ষিণবঙ্গে এই লংমার্চের পাশাপাশি পৃথক ভাবে উত্তরবঙ্গেও ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত লংমার্চের আয়োজন করেছিল বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। রানি রাসমনি রোডে এদিনের সমাবেশ থেকে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে জোরাল ভাষায় সরব হন বাম নেতারা।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications