আবাস দুর্নীতির তদন্তে ১০ জেলায় কেন্দ্রীয় দল! যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত বলছে রাজ্য
যে কোনও সময়ে ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক স্তরে ব্যস্ততা তুঙ্গে। আর এর মধ্যেই ফের একবার বাংলায় এল কেন্দ্রীয় দল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 'দুর্নীতি'র তদন্তে এই কেন্দ্রীয় দল এসেছে বলে জানা গিয়েছে।
আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তুঙ্গে। রাজনৈতিক প্রতিহিংসা করতেই কেন্দ্রীয় দল বারবার বাংলায় আসছে বলে অভিযোগ শাসক তৃণমূলের। প্রসঙ্গত, গত কয়েকমাস আগেই আবাস দুর্নীতির তদন্তে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। রিপোর্টও ইতিমধ্যে জমা পড়েছে।

আর সেই রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে। আর এরপরেই সচিব পর্যায়ের দুই সদস্যের মোট ১০টি কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে বলে জানা গিয়েছে।
যারা বর্ধমান এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা বুধবার এবং আজ বৃহস্পতিবার ঘুরে দেখান বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ১০টি কেন্দ্রীয় দলের রাজ্যের একাধিক এলাকাতে যাওয়ার কথা রয়েছে বলেও খবর। তবে গত দুদিন বর্ধমান এবং মুর্শিদাবাদের একাধিক পঞ্চায়েত এলাকাতে কেন্দ্রীয় দলের সদস্যরা যান। রিপোর্টে যেখানে যেখানে অসঙ্গতি রয়েছে সেই একটি তালিকা তৈরি করা হয়েছে। আর সেই তালিকা ধরেই এগোচ্ছেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন রাজ্য প্রশাসনের আধিকারিকরা। তাঁদের সঙ্গেও কথা বলেও গোটা পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাশাপাশি বাড়িগুলিতে প্রধানমন্ত্রী আবাস দুর্নীতি লেখা আছে কিনা সেটিও খতিয়ে দেখেন তাঁরা।
পাশাপাশি সেই বাড়িতে কারা কারা থাকে তাও কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা দেখেন বলে জানা গিয়েছে। তবে আবাস দুর্নীতির তদন্তে ফের কেন বাংলায় প্রতিনিধি দল তা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
বারবার টিম পাঠানো নিয়ে একাধিকবার কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় ফের আবাস দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় দল। এই প্রসঙ্গে পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদারের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে গোটা প্রক্রিয়া দেরি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে আঘাত হানছে বলেও দাবি।
শুধু তাই নয়, মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের ১০টি জেলায় দ্বিতীয় দফার এই তদন্ত চলছে। তবে আগেই এই প্রক্রিয়া শেষ হওয়ার কয়থা ছিল। কিন্তু তা করা হয়নি বলেই ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। এই প্রসঙ্গে বিজেপির দাবি, বাংলা জুড়ে দুর্নীতি। মিড ডে মিল থেকে আবাস। আর এই কারণেই বারবার কেন্দ্রীয় টিমকে আসতে হচ্ছে বলে দাবি।












Click it and Unblock the Notifications