কেন্দ্রের কড়া চিঠি রাজ্যকে, নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের বার্তা দিলেন স্বরাষ্ট্র সচিব

কেন্দ্রের কড়া চিঠি রাজ্যকে, নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের বার্তা দিলেন স্বরাষ্ট্র সচিব

করোনা পরিস্থিতির মাঝে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে নবান্ন অসহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব কড়া ভাষায় চিঠি দিল রাজ্যের মুখ্যসচিবকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে. কেন্দ্রের সমস্ত নির্দেশিকা যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়। কেন্দ্রের প্রতিনিধি দলকে যেন সম্পূর্ণ সহযোগিতা করা হয়।

কেন্দ্রের কড়া চিঠি রাজ্যকে, নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের বার্তা দিলেন স্বরাষ্ট্র সচিব

এদিন কেন্দ্রের স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা চিঠিতে লেখেন, রাজ্যগুলির জন্য কেন্দ্র অনেক ভেবেই গাইডলাইন তৈরি করেছে। বিভিন্ন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রতিনিধি দল পাঠানো হচ্ছে রাজ্যে রাজ্যে। অন্য রাজ্য এই নির্দেশ মেনে নিলেও পশ্চিমবঙ্গ তা মানেনি। তাই কলকাতা ও জলপাইগুড়িতে কেন্দ্রের দলকে যেন সম্পূর্ণ সহয়োগিতা করা হয়।

স্বরাষ্ট্রসচিব এই বার্তাও দিয়েছেন যে রাজ্য সরকারের আচরণে তাঁরা ক্ষুব্ধ। রাজ্য সরকারের এই আচরণ শীর্ষ আদালতের নির্দেশিকাকেও অমান্য করছে। তিনিও বিপর্যয় মোকাবিলা আইনের কথা উল্লেখ করেছেন ওই চিঠিতে। তাঁর অভিযোগ, রাজ্যের অসহযোগিতা বিপর্যন মোকাবিলা আইনকেও লঙ্ঘণ করেছে।

তাই রাজ্যের বিরুদ্ধে চিঠি লিখে এই সংকটজনক পরিস্থিতিতে কেন্দ্রীয় দলকে সহযোগিতার করার নির্দেশ দিয়েছে। যদিও এই চিঠি মুখ্যসচিবের হাতে আসার আগেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে তাঁদের পরিদর্শনের অনুমতি দান করেন। একজন নোডাল অফিসার ও পুলিশকে সহযোগিতার জন্য পাঠান তিনি। একইসঙ্গে তিনি রাজ্যকে অন্ধকারে রেখে দল পাঠানোয় কেন্দ্রের সমালোচনাও করেন। এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের চিঠির তিনি কী উত্তর দেন, সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+