মমতার সরকারের কাছে তৃতীয়বার আর্জি ইরানির মন্ত্রকের! জুটমিল খোলা নিয়ে কী অবস্থান
মমতার সরকারের কাছে তৃতীয়বার আর্জি ইরানির মন্ত্রকের! জুটমিল খোলা নিয়ে কী অবস্থান
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনের জেরে প্রায় সমস্ত শিল্প, কল-কারখানা বন্ধ। অর্থনীতি একেবারেই ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে সরকার যখন লকডাউন বাড়াতে বাধ্য হয়েছে, তখন বিকল্প ভাবনাও ভাবতে হবে। তাই এবার জুটমিল খুলতে রাজ্যকে চিঠি লিখল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বস্ত্রমন্ত্রক এই মর্মে চিঠি পাঠায় রাজ্যকে।

কেন্দ্র তিনবার চিঠি লিখেছে রাজ্যকে
বস্ত্রমন্ত্রক নয় নয় করে তিনবার চিঠি লিখেছে রাজ্যকে। রাজ্য অবশ্য কোনওরকম দৃকপাত করেনি। রাজ্য নীরব তৃতীয় চিঠি হাতে পেয়েও। বস্ত্রমন্ত্রক রাজ্যকে লিখেছে, লকডাউন চললেও যথাযথ সুরক্ষা বজায় রেখে উৎপাদন শুরু করা দরকার জুটমিলে। রাজ্যে যে চটকলগুলো রয়েছে, সেখানে উৎপাদন শুরু করা হোক।

কবে কবে চিঠি আসে নবান্নে
রাজ্যকে প্রথম চিঠি পাঠানো হয়েছিল ৪ এপ্রিল। তখনও লকডাউন চলছে। আর প্রথম লকডাউনের একেবারে শেষপর্যায়ে অর্থাৎ ১৩ এপ্রিল ফের চিঠি লেখে বস্ত্রমন্ত্রক। এরপর ১৫ এপ্রিল অর্থাৎ বুধবার ফের তারা চিঠি দিল রাজ্যকে। সেই চিঠিতেও বস্ত্রমন্ত্রক অবিলম্বে রাজ্যকে চটকলে উৎপাদন শুরু করার নির্দেশ দিয়েছে।

চিঠিতে কী লিখল বস্ত্রমন্ত্রক
বস্ত্রমন্ত্রক চিঠিতে লিখেছে, কৃষকরা এখন রবিশস্য কাটতে শুরু করেছে। এখন চটের বস্তার চাহিদা তুঙ্গে উঠবে। দীর্ঘদিন লকডাউনের জেরে উৎপাদন বন্ধ হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে এখনই উৎপাদন শুরু না হলে সমস্যা আরও ঘনীভূত হবে। তার জন্যই বস্ত্রমন্ত্রক রাজ্যকে বারবার জানাচ্ছে চটকল খুলতে।

বস্ত্রমন্ত্রকের গাইডলাইন করোনা সুরক্ষায়
লকডাউনের সুরক্ষা মানতেও গাইডলাইন দেওয়া হয়েছে। বস্ত্রমন্ত্রক চিঠিতে জানিয়েছে, ১৮টি জুটমিল খোলা হোক। সেখানে ২৫ শতাংশ শ্রমিককে কাজে লাগিয়ে এই উৎপাদন শুরু করা হোক। তা না হলে খাদ্যশস্য প্যাকেজিংয়েই সমস্যা দেখা দেবে। মানুষের কাছে খাদ্য শস্য পাঠানোই যাবে না।

চিঠিতে উল্লেখযোগ্য দাবি
চিঠিতে দাবি করা হয়েছে- জুট এবং জুট টেক্সটাইল জরুরি পণ্যের মধ্যে পড়ে। খাদ্যশস্য প্যাকেজিং না করা গেলে এপ্রিল-মে মাসের মধ্যে সেই চাহিদা আরও অনেক বাড়বে বলে জানিয়েছে খাদ্য ও খাদ্য সরবরাহ বিভাগ। উল্লেখ্য, খাদ্যশস্য প্যাকেজিংয়ের ক্ষেত্রে ১০০ শতাংশ চটের বস্তা ব্যবহারের নিয়ম রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনেও উল্লেখ
প্রসঙ্গত বলা যায়, এদিনই লকডাউনের মধ্যে কোথায় কোথায় ছাড় মিলবে, তা জানিয়ে একটি গাইডলাইন প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানেও সুরক্ষা বজায় রেখে জুটমিল খোলার কথা বলা হয়েছে। তাও এদিনের চিঠিতে উল্লেখ করেছে বস্ত্রমন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবকে পাঠানো চিঠিতে বস্ত্রমন্ত্রকের সচিব এই আর্জি জানিয়েছেন।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications