আলাপনের বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসেডিং শুরু হবে, কড়া ব্যবস্থা নেওয়ার পথে কেন্দ্র
আলাপনের বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসেডিং শুরু হবে, কড়া ব্যবস্থা নেওয়ার পথে কেন্দ্র
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। তাঁর বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসেডিং শুরু করা হবে। যদি তাঁর এর বিরুদ্ধে কিছু বলার থাকে, তবে ৩০ দিনের মধ্যে তা চিঠি দিয়ে জানাতে হবে। কেন্দ্রের তরফে কড়া ভাষায় বলা হয়েছে, কোনও জবাব না পেলে আলাপনের বিরুদ্ধে তাদের মতো করেই ব্যবস্থা নেবে কর্মিবর্গমন্ত্রক।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলল কর্মিবর্গমন্ত্রক। তাঁকে শোকজের চিঠি ধরিয়ে নির্দেশ দেওয়া হয়েছে ৩০ দিনের মধ্যে জবাব দিতে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৮ নম্বর ধারা মোতাবেক চিঠি দেওয়া হয়েছে তাঁকে।
এই চিঠিতেই স্পষ্ট আলাপন বন্দ্যোপাধ্যায় তাঁর চিঠিতে যে যুক্তি দিয়েছিলেন, তা মানছে না কেন্দ্র। তিনি কর্মিবর্গ দফতরে রিপোর্ট না করে ৩১ মে অবসর নিয়েছিলেন। এরই মধ্যে তিনি কেন্দ্রকে জবাব দিয়েছিলেন কেন তিনি কেন্দ্রীয় নির্দেশ মেনে দিল্লিতে রিপোর্ট না করে অবসর নিলেন। এদিন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনার পর এখন দেখার আলাপন বন্দ্যোপাধ্যায় কী অবস্থান নেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ৩০ দিনের মধ্যে জবাব না পেলে একতরফাভাবে পদক্ষেপ করা হবে।












Click it and Unblock the Notifications