Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুর্শিদাবাদকে ঠান্ডা করতে পৌঁছল কেন্দ্রীয় বাহিনী! মুখ্যসচিব, ডিজি রাজীবের থেকে রিপোর্ট নিল শাহের মন্ত্রক

Murshidabad Situation: উত্তপ্ত মুর্শিদাবাদকে ঠান্ডা করতে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী! মুর্শিদাবাদের সুতি ও শমসেরগঞ্জ থানা এলাকায় এই বাহিনী পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। আর এরপরেই একটি উচ্চপর্যায়ের বৈঠক শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মূলত কেন্দ্রীয় বাহিনীকে কীভাবে মোতায়েন করা হবে তা নিয়ে বিএসএফ এবং রাজ্য পুলিশ বৈঠক করছে বলে খবর। যা খবর ওই বৈঠক ডিজিপি রাজীব কুমার, মুখ্যসচিবও উপস্থিত বলেও খবর।

অন্যদিকে মুর্শিদাবাদের ঘটনা (Murshidabad Situation) নিয়ে উদ্বেগ প্রকাশ কেন্দ্রের (MHA)। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং ডিজিপি রাজীব কুমারের সঙ্গে ভিডিও কনফারেন্সে দীর্ঘ বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। মুর্শিদাবাদ নিয়ে কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য তাদের কাছ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব নিয়েছেন বলেও জানা যাচ্ছে। পাশাপাশি সবরকম ভাবে সাহায্যের আশ্বাসও কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে বলে খবর।

Murshidabad Situation

এক বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, ৩০০ বিএসএফ কর্মী ইতিমধ্যেই ধুলিয়ানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য প্রশাসনকে অন্যান্য সংবেদনশীল জেলার উপরেও কড়া নজর রাখার কথা বলা হয়েছে বলেও জানানো হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত আরও কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে রাজ্যকে সবরকম ভাবে সাহায্য করা হবে বলেও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া হয়েছে এএনআই'য়ের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Murshidabad Situation: দফায় দফায় বৈঠক

সন্ধ্যাতেই সামসেরগঞ্জ পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এরপরেই সোজা সংশ্লিষ্ট থানায় পৌঁছে যান। সেখানে জেলার সমস্ত শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। গোটা পরিস্থিতি নিয়ে দীর্ঘ পর্যালোচনা হয় বলে জানা যাচ্ছে। যা খবর, সামসেরগঞ্জ, সুতি সহ একাধিক স্পর্শকাতর এলাকায় এই মুহূর্তে বিএসএফকে নিয়ে রাজ্য পুইলিশ টহল দিচ্ছে। এরপরেও স্থানীয় সূত্রে খবর, বিভিন্ন জায়গায় জমায়েতের চেষ্টা হচ্ছে। আর তা শোনা মাত্রই পৌঁছে যাচ্ছে ফোর্স।নিরাপত্তার ক্ষেত্রে কোথাও কোনও খামতি রাখা হচ্ছে না (Murshidabad Situation) ।

পুলিশের দাবি, ধুলিয়ানের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আছে। এরপরেও গোটা এলাকা জুড়ে বিশাল পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। শুধু মুর্শিদাবাদ নয়, মালদহ সহ আশেপাশের সমস্ত জেলা থেকে বাহিনী এবং উচ্চ পদস্থ পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে সামসেরগঞ্জ থানা সহ গোটা এলাকায় আছেন বলেও স্থানীয় সুত্রে জানা যাচ্ছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+