কেন্দ্র-রাজ্যের সংঘাত চরমেই, আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজে জারি রইল বিতর্ক
কেন্দ্র-রাজ্যের সংঘাত চরমে, আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজে ইতি হল না বিতর্কে
আলাপন বন্দ্যোপাধ্যায়ের বদলি ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত চরমে উঠেছে। আলাপন বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব পদ থেকে অবসর নেওয়ার পরও সেই সংঘাত শেষ হচ্ছে না। সোমবার কর্মজীবনের শেষ দিনে তিনি অবসর গ্রহণের পরও তাঁকে শোকজ করা হয়েছে বলে সূত্রের খবর। কী কারণে তিনি দিল্লির নর্থ ব্লকে যোগ দিলেন না জানতে চাওয়া হয়েছে শোকজের নোটিশ পাঠিয়ে।

নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টানাপোড়েনের মাঝে পড়ে পশ্চিমবঙ্গের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার অবসর গ্রহণ করেন। তারপর তাঁকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই দিল্লির নর্থব্লকে রিপোর্ট না দেওয়ার জন্য শোকজ নোটিশ জারি করা হয়।
সূত্রের খবর, সোমবার সকাল ১০টায় দিল্লিতে রিপোর্ট করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তা না করে নবান্নে গিয়ে অবসর গ্রহণ করায় ১৯৮৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডার আইএএস আলাপন বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দেওয়া হয়েছে শোকজের। তবে কেন্দ্র তাঁর ৩১ মে অবসরের মেয়াদ তিন মাস বাড়ানোর অনুমতি বাতিল করেছে কিনা তা স্পষ্ট হয়নি।
যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সোমবার অবসর নিয়েছেন এবং মঙ্গলবার থেকে তিনি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায় ও ডিজিপি বীরেন্দ্রকে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার পরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য কেন্দ্রের তলবেও আলাপন হাজির হননি কেন্দ্রের ডাকে।












Click it and Unblock the Notifications