গরু পাচার মামলাতে সোমবারই অনুব্রত মন্ডলকে তলব করল সিবিআই

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই অনুব্রত মন্ডলকে তলব করল সিবিআই। গরু পাচার-কাণ্ডে তাঁকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের কাছে সিবিআইয়ের নো

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। আর এর মধ্যেই অনুব্রত মন্ডলকে তলব করল সিবিআই। গরু পাচার-কাণ্ডে তাঁকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মন্ডলের কাছে সিবিআইয়ের নোটিশ পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। সেই মতো আগামী সোমবার সকাল ১১ টার মধ্যে নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে।

সোমবারই অনুব্রত মন্ডলকে তলব করল সিবিআই

যা নিয়ে নতুন করে বিতর্ক রাজ্য রাজনীতিতে। তৃণমূলের দাবি, একেবারে প্রতিহিংসার রাজনীতি করছে কেন্দ্র।

সিবিআই-ইডিকে কাজে লাগিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলেও দাবি শাসকদলের। শান্তনু সেন জানিয়েছেন, বিজেপির একাধিক নেতা রয়েছে যারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। যখন তখন গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করছে। তাঁদের সিবিআই ইডি কেউ ছুঁয়েও দেখছে না বলে অভিযোগ তৃণমূল নেতার। পাশাপাশি ইডি এবং সিবিআই নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ শান্তনু সেনের। অন্যদিকে বিজেপির স্পষ্ট বার্তা, অন্যায় না করলে ভয় কোথায়।

তবে সিবিআই নোটিশ প্রসঙ্গে অনুব্রত জানিয়েছেন, সোমবার অনেক দেরি আছে। তবে হাজিরা দেবেন কিনা না তা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেল।

প্রসঙ্গত, গরু পাচার-কাণ্ডে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলাতে গত অয়েকদিন আগেই কলকাতা, বীরভূম সহ অন্তত ১৩টি জায়গাতে হানা দেয় সিবিআই। এছাড়াও অনুব্রত ঘনিষ্ঠ তিন প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রায় দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে এই তল্লাশি।

আর তাতে কয়েক লক্ষ টাকা সহ একাধিক নথি পান তদন্তকারীরা। এমনকি প্রচুর নথি পেয়েছেন তাঁরা। আর এরপরেই সেগুলি খতিয়ে দেখা হয়। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অনুব্রত মন্ডলকে সিবিআই জেরা করতে চায় বলে জানা যাচ্ছে।

অন্যদিকে অনুব্রতর দেহরক্ষী তথা ছায়াসঙ্গী সায়গলকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। ইতিমধ্যে তাঁর বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। প্রায় ১০০ কোটির কাছাকাছি সম্পত্তি পাওয়া গিয়েছে বলেও সিবিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, সেই সাগলকে জেরা করেও বহু তথ্য পেয়েছে সিবিআই। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই অনুব্রত মন্ডলকে জেরা করা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার অনুব্রত মন্ডলকে জেরা করেছে সিবিআই। বিশেষ করে কয়লা এবং গরু পাচারে নাম জড়িয়েছে এই তৃণমূল নেতার। এবার ফের একবার গরু পাচার মামলায় অনুব্রত মন্ডলকে জেরা করবে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+