Nirmal Ghosh: নির্মল ঘোষকে প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, বেরিয়ে কী জানালেন তৃণমূল বিধায়ক?

Nirmal Ghosh: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ এবং আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। আজ সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন নির্মল ঘোষ।

নির্মল ঘোষ হলেন পানিহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক। নির্যাতিতার বাড়ির পাশাপাশি তিনি শ্মশানে দেহ তড়িঘড়ি করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ।

Nirmal Ghosh

আরজি করের ওই ঘটনার পর ময়নাতদন্তে চাপ দেওয়ার কথা গতকালই জানিয়েছিলেন চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তিনি সংবাদমাধ্যমকে বলেন, এক কাউন্সিলর নির্যাতিতার কাকার পরিচয় দিয়ে বলেছিলেন, ময়নাতদন্ত ওইদিনই না হলে রক্তগঙ্গা বয়ে যাবে।

এরপর আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পানিহাটি শ্মশানে নির্যাতিতাকে দাহ করার কাগজে দুই প্রাক্তন কাউন্সিলরের সই থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করে দাবি করেন, এই দুজনেই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ। এঁদের মধ্যে একজন সিপিআইএমের প্রাক্তন কাউন্সিলর ছিলেন। অপরজন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর।

এই আবহে আজ নির্মল ঘোষকে প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হলো সিজিও কমপ্লেক্সে। নির্মল ঘোষ অবশ্য ঢোকা ও বেরিয়ে যাওয়ার সময় দাবি করেন, তিনিই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিছু কথা বলতে এসেছিলেন। সিবিআইও কিছু কথা বলেছে। সবটা বাইরে বলার নয়। জানা যাচ্ছে, নির্যাতিতার দেহ সৎকার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে নির্মলকে।

তিনি নিজেই শ্মশানে গিয়েছিলেন, নাকি কারও নির্দেশ ছিল, এই প্রশ্নের উত্তর সরাসরি দেননি নির্মল। তিনি বলেন, আমার বিধানসভা এলাকার মেধাবী এক চিকিৎসকের সম্মান নষ্ট করে, নৃশংসভাবে খুন করা হয়েছে। আমার সেদিন মিটিং ছিল কয়েকটি। তা সত্ত্বেও ছুটে গিয়েছিলাম নৈতিক দায়বদ্ধতার কারণেই।

সিবিআই সূত্রে খবর, আরজি করে খুন ও ধর্ষণ মামলাতেই তলব করা হয়েছিল নির্মলকে। তিনি বলেন, আমাকে ডাকেনি। তবে ডাকলে আবার আসব। এমন নৃশংস, ঘৃণ্য অপরাধ আগে দেখিনি। ৫০ বছর ধরে পানিহাটির মানুষের সঙ্গে রয়েছি। আমিও চাই ন্যায়বিচার হোক। প্রথমেও বলেছিলাম, দোষীর ফাঁসি চাই। আমাদের সরকারও তা চায়। সে কারণে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার। নিশ্চয়ই তা বলবৎ হবে। সন্দীপ ঘোষের সঙ্গে ৯ অগাস্ট তাঁর দেখা হলেও কোনও কথা হয়নি বলেও দাবি নির্মলের।

ইতিমধ্যেই অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের তদন্তকারীরা। আরজি কর কাণ্ডের শুনানি পিছিয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে। স্টেটাস রিপোর্ট দেওয়ার আগে সিবিআই ফের কোনও বড় পদক্ষেপ করে কিনা সেটাও দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+