ঠিক কী হয়েছে অনুব্রত মণ্ডলের? এসএসকেএমের সুপারের সঙ্গে কথা সিবিআইয়ের
গরু পাচার-কাণ্ডে অনুব্রত মন্ডলকে জেরা করতে চায় সিবিআই। বুধবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিবিআই দফতরে যাননি তিনি। মাঝ রাস্তা থেকেই এসএসকেএমে পৌঁছে যান অনুব্রত মন্ডল। এভাবে হাজিরা এড়িয়ে সিবিআই
গরু পাচার-কাণ্ডে অনুব্রত মন্ডলকে জেরা করতে চায় সিবিআই। বুধবার তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সিবিআই দফতরে যাননি তিনি। মাঝ রাস্তা থেকেই এসএসকেএমে পৌঁছে যান অনুব্রত মন্ডল। এভাবে হাজিরা এড়িয়ে একেবারে উডবার্ন ওয়ার্ডে অনুব্রতের ভর্তি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

বিরোধীদের দাবি, সিবিআইয়ের ভয়েই অসুস্থতার নাটক করছেন নাকি বীরভূমের বেতাজ বাদশা। যদিও শাসকদলের তরফে একটা মানুষের শারীরিক অসুস্থতা নিয়ে মস্করা করছেন বিরোধীরা। আর এহেন রাজনৈতিক তরজার মধ্যেই এসএসকেএমে পৌঁছে গেলেন সিবিআই আধিকারিকরা।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা জানতে দীর্ঘক্ষণ সুপারের সঙ্গে কথা কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। জানা গিয়েছে, মূলত অনুব্রত মন্ডলের ঠিক কি হয়েছে সে বিষয়েই সুপারের কাছে তদন্তকারীরা জানতে চান বলে জানা গিয়েছে। পাশাপাশি কবে তাঁকে ছাড়া হতে পারে সে বিষয়েও তথ্য নেন তাঁরা।
অন্যদিকে, দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে অনুব্রত মণ্ডলের চিঠি পাঠানো হয়েছে। বুধবার গোটা দিনের বিস্তারিত রিপোর্টও দিল্লিতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার রাতেই সিবিআই আধিকারিকদের একটি বৈঠক করেন। মূলত কীভাবে তদন্তকারীরা এবার এগোবে সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এরপর বৃহস্পতিবার সকালেই এসএসকেএমে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা।
প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল সম্ভবত হাসপাতালেই অনুব্রত মন্ডলকে জেরা করতে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু সুপারের সঙ্গে কথা বলেই ফিরেছেন বলে জানা যাচ্ছে। তবে সিবিআইকে দেওয়া চিঠিতে অনুব্রত জানিয়েছিলেন, ডাক্তারদের পরামর্শে তাঁরা হাসপাতালেই তাঁকে জেরা করতে পারে। তবে এই বিষয়ে সুপারের সঙ্গে সিবিআই আধিকারিকদের কোনও কথা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য আজ বৃহস্পতিবার সকালেও অনুব্রত মন্ডলের একাধিক শারীরিক পরীক্ষার খোঁজখবর নেওয়া হয়। রক্তেও পরীক্ষা করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, রাতে ঠিক মতো ঘুম হয়নি কেষ্টা মন্ডলের। বুকে ধড়পড়ানিটাও রয়েছে। অক্সিজেনের মাত্রা ঠিক আছে বলেও জানিয়েছেন ডাক্তারা। তবে আপাতত অনুব্রত মন্ডলের হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
তবে তৃণমূল নেতার শারীরিক পরিস্থিতি যা তাতে এখনই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে খবর। হাসপাতাল সূত্রের খবর, আপতত বেশ কয়েকদিন তাঁকে উডবার্ন ওয়ার্ডেই তাঁকে কাটাতে হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে। আরও বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা অনুব্রত মন্ডলের করা হতে পারে।












Click it and Unblock the Notifications