তপন কান্দু কাণ্ডে ঝালদার আইসিকে জেরা, কোন ১০ প্রশ্নে বিদ্ধ করলেন তদন্তকারীরা
তপন কান্দু কাণ্ডে ঝালদার আইসিকে জেরা, কোন ১০ প্রশ্নে বিদ্ধ করলেন তদন্তকারীরা
অবশেষে ঝালদা থানার আইসিকে জেরা করল সিবিআই। প্রথম থেকেই তপন কান্দুর পরিবার এই ঘটনায় ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তপন কান্দু হত্যাকাণ্ডে নাকি ঝালদা থানার আইসির হাত রয়েছে বলে দাবি করেছিলেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তিনি বারবারই ঝালদা থানার আইসিকে কাঠগড়ায় দাঁড় করিেয়ছিেলন। যদিও পুরুিলয়ার পুিলশ সুপার প্রথম থেকেই ঝালদা থানার আইসিকে ক্লিন চিট দিয়েছিল। তারপরেই কলকাতা হাইকোর্ট এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। প্রথম তদন্তে নেমেই ঝালদা থানার আইসিেক তলব করে সিবিআই। আজ তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়। মূলত ১০টি প্রশ্নেই ফোকাস ছিল তদন্তকারীদের। কী ছিল সেই ১০ প্রশ্ন জেনে নিন....

১. তপন খুন হয়েছেন এটা তিনি কখন এবং কি ভাবে জানলেন ?
২. এই ঘটনা জানার পর তিনি কি পদক্ষেপ নিলেন ?
৩. ঘটনার ১ ঘণ্টার মাথায় কোনো এক রাজনৈতিক দলের ঝালদার নেতা কে ফোন করে কি ভাবে বললেন যে এটা দীপক ঘটিয়ে দিল ?
৪. ঘটনার পর অভিযোগ জানাতে তপন এর স্ত্রী পূর্ণিমা কান্দু নাকি প্রত্যক্ষদর্শী সুভাষ গড়াই এসেছিলেন?
৫. প্রথম অভিযোগ কেন ফিরিয়ে দেওয়া হয় ?
৬. দ্বিতীয় অভিযোগ নেওয়ার আগে যদি কেস স্টার্ট হয়ে যায় তাহলে দ্বিতীয় অভিযোগ নেওয়ার সময় কেনো পূর্ণিমা কে জানানো হয় নি যে এই ঘটনায় কেস শুরু হয়ে গিয়েছে?
৬. কেনো এতো তাড়াহুড়োতে প্রতক্ষ্যদর্শীর অভিযোগের ভিত্তিতে মামলা করতে হলো ? তারই বা অভিযোগ জানানোর পেছনে কি স্বার্থ আছে ?
৭. অভিযোগকারী তো শিক্ষিত তাহলে অভিযোগের বয়ান তার ছেলেকে দিয়ে লেখানো হয়েছিল কেনো ?
৮. অভিযোগকারি সুভাষ গড়াই-র বাড়িতে পুলিশ পিকেট বসানোর কারণ কি ?
৯. সিবিআইকে অভিযোগকারী জানিয়েছেন তার কাছ থেকে ১৫ তারিখে লেখানো হয়l তাহলে ১৪ তারিখে মামলা রুজু হয় কি করে ?
১০.আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ কেন ?
একের পর এক প্রশ্ন বাণে বিদ্ধ হয়েছেন আইসি। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পেই হাজিরা দেওয়া হয়েছিলেন তিনি। সাংবাদিকদের নজর এড়াতে কালো কাচের গাড়িতে তিনি যান সিবিআইয়ের ক্যাম্পে। সাধারণ পোশাকেই গিয়েছিলেন তিনি। তপন কান্দু হত্যাকাণ্ডে বারবার কাউন্সিলরের পরিবার তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। টিএমসিতে যোগ দিতে জোর করা হচ্ছিল তপন কান্দুকে সেকারণেই তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করেছিলেন পরিবারের সদস্যরা।












Click it and Unblock the Notifications