'পোস্টিং কেলেঙ্কারি', মানিককে ম্যারাথন জেরায় কোটি কোটি টাকার দুর্নীতি প্রকাশ্যে
নিয়োগ দুর্নীতির রাঘব বোয়ালদের মধ্যে একজন মানিক ভট্টাচার্য। তার দুর্নীতির ঘড়া আর পূরণ হচ্ছে না। গতকাল রাতের পর আজ সকাল থেকে ফের দফায় দফায় জেরা করা হচ্ছে মানিক ভট্টাচার্যকে। সূত্রের খবর মোটা অঙ্কের দুর্নীতির হদিশ মিলেছে মানিকের বিরুদ্ধে।
শুধু নিয়োগ নয় পোস্টিং নিয়েও টাকার লেনদেন হয়েছে। শুধু নিয়োগ নয় একের পর এক জায়গায় দুর্নীতি করে গিয়েছেন মানিক ভট্টাচার্য। তাঁর এবং তাঁর আত্মীয়দের মোট ৬১টি অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। আর সেই সব অ্যাকাউন্টেই জমা পড়েছে যাবতীয় টাকা। কোটি কোটি টাকার কোনও হিসেব দিতে পারছেন না মানিক।

নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই মানিকের যোগ অত্যন্ত জোরাল থেকেছে। একাধিকবার তিনি তদন্তকারীদের সঙ্গে অসহযোগিতা করেছেন। কোথা থেকে টাকা আসছে তিনি কার কার সঙ্গে যোগাযোগ করতেন তার কোনও তথ্যই তিনি তদন্তকারীদের দিতে চাইছেন না বা দিচ্ছেন না বলে জানা গিয়েছে। গতকাল আদালতের নির্দেশের পর সিবিআইয়ের তিন সদস্যের দল জেলে গিয়ে জেরা করছেন মানিক ভট্টাচার্যকে।
মানিক এবং তাঁর পরিবারের সদস্যদের নামে যে ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে তাতে যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে তার উৎস্য কোথা থেকে এলো তা জানতেই তৎপর গোেয়ন্দারা। নিয়োগ কেলেঙ্কারির মাছে আবার পোস্টিং কেলেঙ্কারি ফাঁস হয়েছে। তাতে শিক্ষকদের বদলি দেওয়ার বিনিময়েও মোটা টাকার েলনদেন চলত বলে জানা গিয়েছে। আর তার মূল পাণ্ডা ছিলেন এই মানিক ভট্টাচার্য। বিভিন্ন হাত ঘুরে তার কাছে এসে টাকা জমা হত।
মানিক ভট্টাচার্যকে জেরা করে সেই দুর্নীতির তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। আপাতত কোনও রক্ষা কবচ নেই মানিকের তাই এই নতুন কাণ্ডে তার নতুন করে গ্রেফতারির সম্ভাবনা দেখা দিয়েছে। সকাল ৯ টা থেকে জেলে জেরা করা হচ্ছে মানিক ভট্টাচার্যকে। এখনও চলছে জেরা।












Click it and Unblock the Notifications