নারদ কাণ্ড: সৌগত রায়কে এমনই নির্দেশ সিবিআই-এর
নারদ কাণ্ডে তৃণমূল সাংসদ সৌগত রায়কে দ্বিতীয় বারের জন্য তলব করল সিবিআই। ৩১ অগাস্ট নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
নারদ কাণ্ডে তৃণমূল সাংসদ সৌগত রায়কে দ্বিতীয় বারের জন্য তলব করল সিবিআই। ৩১ অগাস্ট নিজাম প্যালেসে বেলা ১১টা নাগাদ তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই-এ সৌগত রায়কে হাজিরার নির্দেশ দেওয়া হলেও, সংসদের অধিবেশনের কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। ইমেল মারফত তিনি জানিয়েছিলেন সিবিআইকে।

নারদ কাণ্ডে জাল গোটাচ্ছেন সিবিআই আধিকারিকরা। মেয়র শোভন চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বার তলবের সঙ্গেই সৌগত রায়কেও তলব করা হল।

নারদ কাণ্ডে প্রকাশিত ভিডিও ফুটেজে সৌগত রায়কে দেখা গিয়েছিল। রাজ্যের রাজনৈতিক মহল ছবি দেখে খানিকটা বিস্মিত হয়। চেনা সৌগত রায়ের সঙ্গে ছবিতে দেখা সৌগত রায়ের ছবিকে সঙ্গতিপূর্ণ মনে হয়নি কারও। পরে অবশ্য পরীক্ষার পর ফুটেজের সত্যতা প্রমাণিত হয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, নারদ কাণ্ডে এফআইআর দায়ের হওয়া ১৩ জন অভিযুক্তের যে কাউকে যে কোনও সময় গ্রেফতার করা হতে পারে।












Click it and Unblock the Notifications