রাজ্যের সবকটি চিটফান্ড মামলার তদন্ত নিয়ে রণনীতি ঠিক করছে সিবিআই, রাঘব বোয়ালদের ধরার ফাঁদ পাতা শুরু
রাজ্যের চিটফান্ড মামলাগুলির তদন্তের গতি বাড়াতে বৃহস্পতিবার রাজ্যে এসেছেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর নাগেশ্বর রাও।
রাজ্যের চিটফান্ড মামলাগুলির তদন্তের গতি বাড়াতে বৃহস্পতিবার রাজ্যে এসেছেন সিবিআইয়ের অতিরিক্ত ডিরেক্টর নাগেশ্বর রাও। তিনি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের বিচারপতির সঙ্গে দেখা করে নানা বিষয়ে আলোচনা করেছেন। এর পাশাপাশি এদিন নিজাম প্যালেসে রাজ্যের বিভিন্ন চিটফান্ড মামলাগুলির তদন্তের দায়িত্বে থাকা আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে।

সেখানে নাগেশ্বর রাও সারদা, রোজভ্যালি, আইকোর ও এমপিএসের মতো একাধিক চিটফান্ড মামলাগুলির তদন্তের গতিপ্রকৃতি যাচাই করে দেখবেন। সেজন্য তদন্তকারী আধিকারিকদের এই সংক্রান্ত মামলার নোটবুক এবং যে সমস্ত নথি এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে সেই সমস্ত তথ্যপ্রমাণ এক জায়গায় করে নিয়ে আসতে বলা হয়েছে।
নাগেশ্বর রাও এই তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। এবং কোন মামলায় কিভাবে আগামী দিনে সিবিআই এগোবে সেই সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ পথনির্দেশ করতে পারেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, লোকসভা ভোটের কারণে গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন চিটফান্ড তদন্তের প্রক্রিয়া থমকে গিয়েছিল। তা মিটে যাওয়ার পর এবার সেই তদন্তের প্রক্রিয়াতেই গতিবৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনটাই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications