পড়ুয়াদের স্বার্থে বড়সড় সিদ্ধান্ত! সমস্ত ফি মকুব করে বিজ্ঞপ্তি দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

বড়সড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বিগত কয়েকমাস কেটে গিয়েছে এখনও খোলেনি বিশ্ববিদ্যালয়। মাঝে কয়েকদিন স্কুল হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। অতিমারির কারণে অনেকের

বড়সড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। বিগত কয়েকমাস কেটে গিয়েছে এখনও খোলেনি বিশ্ববিদ্যালয়। মাঝে কয়েকদিন স্কুল হলেও বিশ্ববিদ্যালয়ের ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। অতিমারির কারণে অনেকের আর্থিক পরিস্থিতি ভালো না।

সমস্ত ফি মকুব করে বিজ্ঞপ্তি দিল কলকাতা বিশ্ববিদ্যালয়

যেখানে ক্লাস হচ্ছে না সেখানে ফি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এই অবস্থায় সমস্ত রকম পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুবের সিদ্ধান্ত। এতে কয়েকশ পড়ুয়া উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

আজ শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। যেখানে সমস্ত রকম পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুবের ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বিস্তারিত ভাবে জানানো হয়েছে।

যেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি মকুব করা। গত দুবছর ধরে দেশে করোনা পরিস্থিতি চলছে। এখনও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পাশাপাশি, বিভিন্ন সেমেস্টারের পরীক্ষার্থীদের মার্ক শিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনও রকম ফি দিতে হবে না।'

বলা প্রয়োজন এর আগে ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মকুবের দাবিতে অবস্থান-বিক্ষোভে নেমেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। লাগাতার আন্দোলনে সবরকম ফি মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা।

এই অবস্থায় নতুন করে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ খোলার কোনও সম্ভাবনা নেই। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, রাজ্যে এখন নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। গিত কয়েকদিন আগে তা স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থা থাকলে পুজোর পর স্কুল খোলার কথা জানিয়েছেন তিনি। কিন্তু কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় কবে খুলবে সেই বিষয়ে এখনও বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি।

তবে ১লা অক্টোবর থেকে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর অনেকে কলেজে ভর্তি চলছে। এই অবস্থায় সেই ভর্তি প্রক্রিয়া এখনও চলছে। আর তা শেষ হয়ে গেলে অক্টোবর থেকে ক্লাস শুরু হবে বলে জানানো হয়েছে। তবে সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। কারন ওই সময় থার্ড ওয়েভ ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা।

চিকিৎসকরা বলছেন সেপ্টেম্বর-অক্টোবর মাসে করোনা থার্ড ওয়েভ সবথেকে ভয়ঙ্কর রূপ নেবে। ফলে সেই সময় বিশেষ সতর্ক থাকার কথা বলা হচ্ছে। এই অবস্থায় সেই সময় স্কুল-কলেজ খুললেও বিশেষ সতর্কতা নেওয়ার পরামর্শ ডাক্তার থেকে চিকিৎসকদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+