Calcutta High Court: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা খরচে অস্বচ্ছতা! রাজ্যের রিপোর্ট চাইল হাইকোর্ট

Calcutta High Court: প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে টাকা খরচে অস্বচ্ছতার অভিযোগ! রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। যা নিঃসন্দেহে বড় ধাক্কা রাজ্যের কাছে।

অভিযোগ, মগরাহাটের ১ নম্বর ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতে ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাড়ি বানানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকার অপব্যবহার করা হয়েছে। অভিযোগের তির পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। আর এই অভিযোগ নিয়ে নোয়ার হোসেন লস্কর নামে এক ব্যক্তি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন।

High court

আদালতে (Calcutta High Court) তাঁর দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয় কেন্দ্রীয় সরকার। গরীব মানুষের বাড়ি বানানোর জন্য সেই টাকা দেওয়া হয়। কিন্তু আমার এলাকার পঞ্চায়েত প্রধান ভুয়ো নথির মাধ্যমে স্বজনপোষণ ও সেই টাকার অপব্যবহার করে চলেছেন। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করেন ওই ব্যক্তি।

আজ শুকবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) মামলা ওঠে। মামলাকারীর আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় আদালতে বলেন, নিয়ম অনুয়ায়ী আবাস যোজনার অর্থ ব্যয়ের সময় যে নাগরিক ওই প্রকল্পের সুবিধা ভোগ করছেন তাঁর ছবি-সহ ওই বাড়ির ছবি দিতে হয়।

সেখানে দেখা যাচ্ছে, যিনি পরিষেবা প্রাপক তাঁর নাম জাহানারা বিবি। বয়স ৭২ বছর। তার বদলে ছবি রয়েছে একটি বাচ্চা মেয়ের৷ এর থেকেই প্রমাণিত যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা নিয়ে কীভাবে স্বজনপোষণ করা হয়েছে। আর এই ঘটনায় কার্যত দায়ী ওই পঞ্চায়েত প্রধান, আদালতে সওয়াল আইনজীবীর।

শুধু তাই নয়, আইনজীবী বলেন, এই প্রকল্পের নিয়ম অনুযায়ী সমাজের দরিদ্র মানুষরাই এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। - ওয়েবসাইটের দেওয়া তথ্যে আরও দেখা যাচ্ছে, সেরিনা বিবির নামে ২৯টি শৌচাগার বানানোর টাকা দেওয়া হয়েছে। সম্পূর্ণ ভাবে যা অনৈতিক। দীর্ঘ সওয়াল জবাব শেষে আদালত (Calcutta High Court) এই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। এখন দেখার আদালত এই বিষয়ে কী বলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+