Calcutta High Court: পোশাক নিয়ে নয়া নির্দেশিকা হাইকোর্টের, গরমে কালো জোব্বা পরতে হবে না আইনজীবীদের
একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে চাঁদি ফাটা গরম। বিগত কয়েকদিন ধরেই বাংলার একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। হাওয়া অফিস বলছে এখনই কমবে না গরমের দাপট। টানা ৪ দিন ১৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠছে। প্রবল গরমে আইনজীবীদের স্তস্তি দিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার কলকাতা হাইকোর্ট একটি বিজ্ঞপ্তি পাস করেছে যে আদালতে উপস্থিত আইনজীবীরা গ্রীষ্মের মাসগুলিতে অ্যাডভোকেট গাউন(কালো জোব্বা) পরা থেকে অব্যাহতি পাবেন। অর্থ্যাত কালো জোব্বা পরা থেকে গরমের সম।এ মুক্তি পাবেন আইনজীবীরা।

এর আগে, অন্যান্য হাইকোর্ট যেমন কর্ণাটক হাইকোর্টও ক্রমবর্ধমান তাপমাত্রার জন্য অনুরূপ আদেশ দিয়েছিল।শুক্রবার একটি বিশেষ বিবৃতি জারি করে কলকাতা হাই কোর্ট জানিয়েছে আইনজীবীদের আপাতত এই আবহাওয়ায় কালো জোব্বা পরতে হবে না।
হাইকোর্টের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে প্রধান বিচারপতি সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত আইনজীবীদের কালো জোব্বা পরা থেকে ছাড় দেওয়ার। এই নির্দেশ কার্যকর থাকবে আগামী জুন মাসে আদালতের গ্রীষ্মাবকাশ শেষ হওয়া পর্যন্ত।
আগামী কয়েকদিন চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের।৮ জেলায় তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা। ৪৪ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পশ্চিমাঞ্চলের পারদ। এদিন রয়েছে কলকাতাতেও তাপপ্রবাহের সতর্কতা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications