আলোচনা না করে প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ! মহিষাদলে বন্ধ সবজি ও মাছের প্রাটীন বাজার

বাজার কমিটি কিংবা ব্যবসায়ী, কাউকে কিছু না জানিয়ে এবং তাদের সঙ্গে কোনও আলোচনা না করে লকডাউনের মধ্যে শহরের পুরনো সবজি ও মাছ বাজার নিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সোমবার থেকে ব্যবসাই বন্ধ

বাজার কমিটি কিংবা ব্যবসায়ী, কাউকে কিছু না জানিয়ে এবং তাদের সঙ্গে কোনও আলোচনা না করে লকডাউনের মধ্যে শহরের পুরনো সবজি ও মাছ বাজার নিয়ে প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সোমবার থেকে ব্যবসাই বন্ধ করে দিলেন মহিষাদলের দোকানদাররা। শহরের পুরনো এবং মুল সবজি ও মাছ বাজারকে সোমবার থেকে রাজবাড়ির ছোলাবাড়ি মাঠে স্থানান্তর করতে চেয়ে মাইকিং করে স্থানীয় পুলিশ ও ব্লক প্রশাসন।

প্রশাসনিক সিদ্ধান্তে ক্ষোভ

প্রশাসনিক সিদ্ধান্তে ক্ষোভ

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্তের আগে তাদের সঙ্গে কোনও আলোচনাই করা হয়নি। পুলিশ প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে দোকানপাট বন্ধ করে দিয়েছেন মহিষাদলের সবজি ও মাছ ব্যবসায়ীরা। এদিকে, সবজি ও মাছ বাজার হঠাৎ বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। সমস্যায় কাঁচা সবজির ব্যবসায়ীরাও। তাঁদের অভিযোগ, মহিষাদল রাজবাড়ির যে ছোলাবাড়ি মাঠে বাজার স্থানান্তরের সিদ্ধান্ত প্রশাসন নিয়েছে, সেই মাঠে বাজার বসার মতো ন্যুনতম কোনও পরিকাঠামোই নেই। ফলে একরকম বাধ্য হয়েই তাদের বাজার বন্ধ রাখতে হচ্ছে বলে ব্যবসায়ীদের দাবি।

প্রশ্ন স্থানীয় মানুষজনের

প্রশ্ন স্থানীয় মানুষজনের

অন্যদিকে বাজার সরিয়ে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে কেন বাজার কমিটি কিংবা ব্যবসায়ী, কোন পক্ষের সঙ্গে কোনও আলোচনা না করে কেন এধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন।

সমাধানের আশ্বাস জেলাশাসকের

সমাধানের আশ্বাস জেলাশাসকের

মহিষাদলের প্রাচীন সবজির বাজারটি বসে শহরের প্রাণকেন্দ্র দুর্গা মন্দিরের সামনের জায়গায়। স্থায়ী সেই বাজারে প্রায় একশোটিরও বেশি সবজি দোকান আছে। সবজির পাশেই বসে মাছ বাজারও। প্রাচীন সেই সবজি আর মাছ বাজারে প্রতিদিন খদ্দেরদের প্রচুর ভীড় হচ্ছে বলে অভিযোগ ওঠায় বাজারটিকে রাজ পরিবারের ফাঁকা ছোলাবাড়ি মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত বলে পুলিশের তরফে জানানো হয়েছে। যদিও ব্যবসায়ীদের না ডেকে এবং আলোচনা না করে কেন এরকম বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো এবং বাজার বসার মতো কোনো পরিকাঠামো কেন নেই, তা সত্বেও তড়িঘড়ি করে বাজার স্থানান্তরের এই সিদ্ধান্ত, সেব্যাপারে কোন উত্তর দেননি মহিষাদল থানার পুলিশ কিংবা ব্লক প্রশাসন। বাজার বন্ধের খবর জেনে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন জেলাশাসক পার্থ ঘোষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+