করোনা আতঙ্কের মধ্যে নয়া আবেদন ব্যবসায়িক ফেডারেশনের
করোনা আতঙ্কের মধ্যে নয়া আবেদন ব্যবসায়িক ফেডারেশনের
করোনা সংক্রমণ আটকাতে মঙ্গলবার পর্যন্ত রাজ্যের সব দোকান বন্ধ রাখার আবেদন জানিয়েছে ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ ট্রেডার্স অ্যাসোসিয়েশন (CIAT)। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথে বৈঠক করার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংগঠনের রাজ্য সাধারন সম্পাদক রাজা রায় জানিয়েছেন যে এই মূহুর্তে যেটা সব থেকে বেশি দরকার তা হল সতর্কতা। বাইরে না গিয়ে ঘরে থাকা। একের সঙ্গে অপরের মধ্যে একটা দূরত্ব বজায় রেখে চলা। সেই কারণে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সব ব্যবসায়ীকে বলছি, অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বাকি সব দোকান বন্ধ রাখতে।

অবশ্য রবিবার জনতা কার্ফু র দিন এমনিতেই বন্ধ ছিল রাজ্যের প্রায় সব দোকান বাজার। এই দিকে এইদিন রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী 31 মার্চ তারিখ পর্যন্ত কলকাতা পুরসভা সহ রাজ্যের সব পুরসভা এলাকায় লক ডাউন থাকবে।
ব্যবসায়ীদের এই সংগঠনের মতে, পুরসভা এলাকার বাইরেও পঞ্চায়েত এলাকায় অনেক ব্যবসায়ী আছে। সেখানেও দোকানে ভিড় হয়। তাই তারা এই সময়ে মঙ্গলবার পর্যন্ত সেখানেও অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া সব দোকান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন।
এই সঙ্গে তাদের দাবি, আয়কর, পণ্য পরিষেবা কর সহ অন্যান্য সব রকমের করের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ পিছিয়ে দেওয়া হোক। কারণ ৩১ মার্চ শেষ হচ্ছে এই আর্থিক বছর। তার মধ্যেই এই সব কর মিটিয়ে আয়কর রিটার্ন জমা করে দিতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা করা সম্ভব হবে না বলে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। তাদের দাবি, বর্তমান পরিস্থিতির কারণে তাদের আবেদন বিবেচনা করে আয়কর রিটার্ন জমা দেওয়ার ও কর মেটানোর শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হোক।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications