বুলবুলের দাপটে লন্ডভন্ড ধান সহ সব্জির ক্ষেত
একদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর দাপট, সেই সঙ্গে টানা বর্ষণ। যার জেরে ক্ষতির মুখে পড়ল বিঘার পর বিঘা ধান চাষ থেকে সব্জি চাষ। অসময়ের বৃষ্টিতে নষ্ট শীতকালীন সবজি আনাজও। মাথায় হাত চাষিদের।
একদিকে ঘূর্ণিঝড় 'বুলবুল' এর দাপট, সেই সঙ্গে টানা বর্ষণ। যার জেরে ক্ষতির মুখে পড়ল বিঘার পর বিঘা ধান চাষ থেকে সব্জি চাষ। অসময়ের বৃষ্টিতে নষ্ট শীতকালীন সবজি আনাজও। মাথায় হাত চাষিদের।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সাগর থেকে কাকদ্বীপ, ক্যানিং এমনকি বারুইপুর, বসিরহাট থেকে বনগাঁ, হাবরা সর্বত্রই বুলবুলের জেরে ধান থেকে সব্জি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । দক্ষিণ ২৪ পরগনার এক ধান চাষির কথায়, ঝড় প্রবল আকারের হাওয়ায় ধান গাছ নুয়ে পড়েছে যার ফলে ফলনের ক্ষতি হবে। এদিন জেলার একাধিক এলাকার মাঠে গিয়ে দেখা যায় বিঘার পর বিঘা ধান চাষের জমি জলের তলায়। এই মুহূর্তে ধান পাকার সময়। ধানী জমির জল পরিস্কার করতে করতে এক চাষি বলেন, ধান সব পেকে গিয়েছে এই সময়ে জমিতে বৃষ্টির জল জমে থাকলে ফসলের চরম ক্ষতি হবে ।
অন্যদিকে বৃষ্টিতে মাঠে থাকা সব্জির ক্ষতি হবে বলে জানা গিয়েছে । এই সময় বিস্তীর্ণ এলাকার শীত কালীন সব্জি ফুলকপি, বাঁধাকপি প্রভৃতির চাষ চলছে। মাঠে বেশি জল জমলেই কপির চারা পচে নষ্ট হয়ে যাবে বলে জানাচ্ছে চাষিরা।












Click it and Unblock the Notifications