Bangladesh Quota Protest: ঢাকার রাস্তায় ট্যাঙ্ক, সেনাবাহিনীর বুটের আওয়াজ! সীমান্তে নিরাপত্তা বাড়াচ্ছে BSF
Bangladesh Quota Protest: কোটা সংস্থার ইস্যুতে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যে ১০০ পেরিয়ে গিয়েছে মৃতের সংখ্যা। হিংসা থামাতে হিমশিম খাচ্ছে সে দেশের পুলিশ-প্রশাসন। এই অবস্থায় শুক্রবার রাতেই বাংলাদেশ জুড়ে কার্ফু জারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তলব করা হয়েছে সেনাবাহিনীকেও। এরপরেও রাজধানী ঢাকা সহ বাংলাদেশের রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেড।
পথে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনীর ট্যাঙ্ক-কামান। এই অবস্থায় (Bangladesh Quota Protest) চরম সতর্কতা নেওয়া হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্তেও। ত্রিপুরা এবং বাংলাজুড়ে রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ সীমান্ত। সীমান্তের একটা বড় অংশ এখনও খোলা অবস্থায় পড়ে রয়েছে। নেই কাঁটাতার।

যেভাবে অশান্তি বাংলাদেশে ভয়ঙ্কর (Bangladesh Quota Protest) আকার নিয়েছে তাতে ক্রমশ আশঙ্কার কালো মেঘ তৈরি হচ্ছে। এই অবস্থায় ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়ে নিরাপত্তাকে আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষ করে বিএসএফকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশে সীমান্ত প্রহরায় থাকে বিজিবি। কিন্তু দেশে সেনা বাহিনীকে মোতায়েন করায় সীমান্তে বিজিবির সংখ্যা কমার একটা আশঙ্কা রয়েছে। এই অবস্থায় ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সে কথা ভেবেই সীমান্তে বিএসএফের নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলে খবর।
মোতায়ন করা হচ্ছে বাড়তি আরও কোম্পানি। এমনটাই খবর। অন্যদিকে ফুলবাড়ি সীমান্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিটিং দ্য রিট্রিট হয়। আপাতত সেটিও বন্ধ রয়েছে বলে খবর। প্রতিবাদের আগুনে জ্বলতে থাকা বাংলাদশের পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। বিশেষ করে বিদেশমন্ত্রকের তরফে বাংলাদেশের বিদেশমন্ত্রক এবং হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
বিশেষ করে বাংলাদেশে থাকা ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৯৭৮ জন ভারতীয় বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে ফিরেছেন। কিন্তু চার হাজারের বেশি ভারতীয় নাগরিক এখনও সে দেশে আটকে আছে বলে জানিয়েছে মন্ত্রক।
এই অবস্থায় অ্যাডভাইজারি জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার কথা বলা হয়েছে পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুমও। যে কোনও প্রয়োজনে যোগাযোগের কথা বলা হয়েছে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications