স্বপ্নাদেশ পেয়ে মুণ্ডচ্ছেদ ভাইয়ের! বীরভূমে নৃশংস ও মর্মান্তিক কাণ্ড ঘটিয়ে আত্মসমর্পণ
নৃশংস! মর্মান্তিক! ভাইয়ের হাতে ভাই খুন। এটুকুকেই থামেনি ঘৃণ্য নৃশংসতা ও মর্মান্তিকতা। দাদা খুনের পর স্বীকার করে, সে নিজের ছোটভাইকে খুন করেছে স্বপ্নাদেশ পেয়ে।
নৃশংস! মর্মান্তিক! ভাইয়ের হাতে ভাই খুন। এটুকুকেই থামেনি ঘৃণ্য নৃশংসতা ও মর্মান্তিকতা। দাদা খুনের পর স্বীকার করে, সে নিজের ছোটভাইকে খুন করেছে স্বপ্নাদেশ পেয়ে। ভাইকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন অপর এক দাদাও। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটিতে। খুনের পর বাড়ি থেকে পালিয়ে গেলেও শনিবার সকালে নলহাটি থানায় এসে আত্মসমর্পণ করে যুবক।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম রোহন বসির। বয়স ১৯। নলহাচি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল রোহন। মা ও তিন দাদার সঙ্গ বাস তাঁর। বছর চারেক আগে রোহনের মেজদা আত্মঘাতী হন। নেশায় বুঁদ হয়ে থাকত রোহন। শুক্রবার রাতে আর্ত চিৎকার শুনে রোহনের বড়দা ওয়াসিম বসির ছুটে এসেছিলেন পাশের ঘরে।
তিনি দেখেন, রক্তে ভেসে যাচ্ছে মেঝে। ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে সেজ ভাই এনজামান। বাধা দিতে গিয়ে তিনিও আক্রান্ত হন। অভিযোগ, ছোট ভাইয়ের মুণ্ড ধড় থেকে আলাদা করে দেয় এনজামান। হাতের কব্জিও কেটে দেওয়া হয়। এরপর অস্ত্র হাতে মায়ের ঘরে ঢোকার চেষ্টা করে এনজামান।
তখন চিৎকার চেঁচামিচিতে ছুটে এসেছেন প্রতিবেশীরা। তখনই অস্ত্র হাতে পালিয়ে যায় অভিযুক্ত। রাতভর লুকিয়ে থাকার পর সকালে নলহাটি থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে এনজামান জানায় স্বপ্নাদেশ পেয়ে ভাইকে খুন করেছে সে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে জেরা করে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ।












Click it and Unblock the Notifications