‘১৮০টা আসন এনে দিন, মুখ্যমন্ত্রীকে পদ ছাড়া করুন’, তমলুক থেকে বার্তা শুভেন্দু অধিকারীর
তমলুকে বিজেপির মিছিলকে গতকালই অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। পুলিশ অনুমতি না দেওয়ায় বিজেপি আদালতের দ্বারস্থ হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিজেপির মিছিলের অনুমতি দেন এবং একাধিক শর্ত বেঁধে দেন। আর সেই শর্ত মেনেই তমলুকে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী, হাইকোর্টের সমস্ত শর্ত মেনে এদিন দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত মিছিল পর্ব সারলেন শুভেন্দু ও তাঁর দলীয় সমর্থকেরা। এদিন তমলুকের রাজবাড়ি ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত হয় এই মিছিল। মিছিলের অগ্রভাগে নেতৃত্বে ছিলেন নন্দীগ্রামের বিধায়ক।

মূলত, 'হিন্দু হিন্দু ভাই ভাই' স্লোগান ও পোস্টার হাতে নিয়ে এই মিছিল সারেন শুভেন্দুরা। বার্তা একটাই, এবার রামনবমীর মিছিল হবে বিরাট ভাবে। সবাই নিরাপদে ভয় দূরে সরিয়ে রেখে হিন্দুত্ব উৎসবে মেতে উঠুন। হিন্দু জাগরণ ঘটেছে, তা এই সরকারকে বুঝিয়ে দিন, এদিন কার্যত এমন বার্তাই দেন শুভেন্দু অধিকারী।
মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, "প্রথমেই আমি ধন্যবাদ জানাব হাইকোর্টকে আমাদের মিছিল করার অনুমতি দেওয়ার জন্য। কেননা তমলুক একটা রুচি সম্মত শহর। এখানে ধর্মীয় মানুষদের বাসস্থান। কিন্তু সেখানেই জিহাদিরা যখন এসে তাণ্ডব করল তখন পুলিশ গাড়ি ঘুরিয়ে পালাল।
ওঁদেরকে রোখার বদলে নিজেরাই গা ঢাকা দিল। তাই এরাজ্যের সনাতনীরা তখনই মুক্তি পাবেন, যখন মুখ্যমন্ত্রী প্রাক্তনী হবেন। তাই শপথ নিন যেরকম ভাবে এখান থেকে প্রধানমন্ত্রীকে দুটি লোকসভা দিয়েছেন আপনারা, সেরকম ভাবে বিধানসভায় দিতে হবে ১৮০টি আসন। তাহলেই মুখ্যমন্ত্রী করবেন পদত্যাগ আর এরাজ্যের হিন্দুরা শান্তিপূর্ণ ভাবে সবকটি হিন্দু অনুষ্ঠান, রীতিনীতি মেনে চলতে পারবেন"।
এদিন কার্যত এই ভাবেই তমলুকের উদ্দেশ্যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। আর রামনবমীর জন্যে তৈরি থাকতে বললেন সকলকে। এদিন মূলত, আদালতের নির্দেশ মেনে, ১,০০০ জন দলীয় সমর্থককে সঙ্গে নিয়েই মিছিল করেন তারা। এই সপ্তাহের শেষের দিকে হলদিয়াতে রয়েছে তার আরও এক সভা।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?











Click it and Unblock the Notifications