নওদায় হিংসার বলি নির্দল প্রার্থী সমর্থক, আহত একাধিক, সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদ
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদে। সেখানের নওদাতে মৃত্যু হয়েছে এক নির্দল প্রার্থী সমর্থকের। আহত হয়েছেন একাধিক জন। জানা গিয়েছে, মৃতের নাম শাহিন শেখ।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি মুর্শিদাবাদে। সেখানের নওদাতে মৃত্যু হয়েছে এক নির্দল প্রার্থী সমর্থকের। আহত হয়েছেন একাধিক জন। জানা গিয়েছে, মৃতের নাম শাহিন শেখ। আহতদের মধ্যে দুজন গুলিবিদ্ধ আবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

মুর্শিদাবাদের নওদার বালি ২ পঞ্চায়েতের শ্যামনগর প্রাথমিক বিদ্যালয়ের বুথে বোমাবাজির অভিযোগ উঠেছে। সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। সূত্রের খবর, সেখানের নির্দল প্রার্থীর সমর্থকরা বুথের বাইরে বসেছিলেন। সেই সময়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বুথ দখলে আসে। দু'পক্ষের মধ্যে ব্যাপক ধ্বস্তাধ্বস্তি চলে। নির্দল সমর্থকদের বুথ থেকে বেরিয়ে যেতে বলা হয়। তাঁরা সেকথা না শুনলে দু'পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। চলে বোমাবাজি, গুলি। এরই মধ্যে পড়ে মৃত্যু হল নির্দল প্রার্থীর সমর্থক শাহি শেখের। এদিকে, মুর্শিদাবাদে দফায় দফায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষের খবর আসেত থাকে।
West Bengal: Clashes broke out between TMC and Congress supporters in Murshidabad #PanchayatElection pic.twitter.com/PXzQoK2gO7
— ANI (@ANI) May 14, 2018
উল্লেখ্য, নওদার ঘটনার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভয়ের চোটে ভোটকেন্দ্রের দিকে আসছেন না ভোটাররা। বুথে নেই কোনও ভোটার। যদিও বুথে উপস্থিত রয়েছেন ভোটকর্মী থেকে প্রিসাইডিং অফিসাররা। তবুও আতঙ্কের জেরে বুথে আসছেন না কোনও ভোটার।












Click it and Unblock the Notifications