সকাল থেকেই কালো মেঘ দক্ষিণবঙ্গের আকাশে, কতটা দুর্যোগের পূর্বাভাস থাকছে?

মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘ কলকাতা ও আশপাশের আকাশে। গতকাল সোমবার রাত থেকেই দফায় দফায় চলছে বৃষ্টি৷ আজ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে৷ এই কথা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক করা হয়েছে৷ গতকাল থেকেই আবহাওয়া খারাপ হয়েছে৷ নিম্নচাপের কারণে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা আছে বঙ্গোপসাগর উপকূলের জেলাগুলিতে। রাজ্যের দিঘা, মন্দারমণি উপকূল এলাকায় কড়া নজরদারি রয়েছে।

Rain

দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এলাকায় সমুদ্রে যথেষ্ট বড় ঢেউ দেখা যাচ্ছে৷ গতকাল শঙ্করপুরে সমুদ্রে নেমে একজন মারা গিয়েছেন। দু'জনকে নুলিয়ারা উদ্ধার করেছে। আজ যাতে কেউ সমুদ্রে নামতে না পারে, সেজন্য কড়া নজরদারি চলছে। দিঘা উপকূলেও নজরদারি চলছে৷ মাঝেমধ্যেই ঢেউ পাড়ে ধাক্কা মেরে রাস্তা ভাসিয়ে দিচ্ছে। এদিন জলোচ্ছ্বাসের আশঙ্কাও করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, চলতি সপ্তাহে বৃষ্টি চলবে৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে৷ মঙ্গলবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। বুধবারের পর বৃষ্টি তুলনামূলক কমবে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির কথা বলা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে। আশপাশের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে বলে খবর।

শহর কলকাতাতেও গতকাল রাত থেকে বৃষ্টি চলছে। এদিন সকাল থেকেই কাল মেঘে ছেয়ে রয়েছে আকাশ। কয়েক ফসলা বৃষ্টি হচ্ছে মাঝেমধ্যেই। আজ দিনভর বৃষ্টি হবে মহানগরে৷ দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল এলাকাগুলিতেও নজরদারি চলছে৷ মাইকিংও চলছে উপকূলীয় অঞ্চলে।

উপকূল এলাকায় ৫০ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। উত্তাল সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+