পঞ্চায়েত ভোটেই তৃণমূলের কোমর ভাঙবে বিজেপি, দাবি দিলীপ ঘোষের

পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা তৃণমূলের কোমর ভেঙে দেব। রাজ্যের সাত পুরসভার নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা তৃণমূলের কোমর ভেঙে দেব। রাজ্যের সাত পুরসভার নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

রাজ্যের নির্বাচনে কংগ্রেস ও বামেদের জোট প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া, 'জোট তারাই করে যাদের অস্তিত্ব সংকটে পড়ে।' এব্যাপারে কেন্দ্রে বিরোধীদের জোটের সঙ্গে রাজ্যের প্রসঙ্গও টানেন তিনি। তাঁর মতে, মানুষের জোটই হল আসল। ২০১১ সালের মতো মানুষের জোটই সরাবে তৃণমূলকে।

পঞ্চায়েত ভোটেই তৃণমূলের কোমর ভাঙবে বিজেপি, দাবি দিলীপ ঘোষের

দিলীপ ঘোষ বলেছেন, তৃণমূল নেতৃত্বের কথা অনুযায়ী সাধারণ মানুষই প্রমাণ করেছেন, বিজেপি তাদের একমাত্র শত্রু। তৃণমূলের প্রধান বিরোধী হিসেবে সাধারণ মানুষ বিজেপিকেই বেছে নিয়েছে। সাত পুরসভার ভোটের ফল তাই বলছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।

পঞ্চায়েত ভোটেই তৃণমূলের কোমর ভাঙবে বিজেপি, দাবি দিলীপ ঘোষের

হলদিয়া এবং দুর্গাপুরের ফল প্রসঙ্গে তাঁর অভিযোগ, দুই জায়গাতেই ভোট লুঠ হয়েছে। যে সব জায়গায় বিজেপি আগে প্রার্থী দিতে পারত না, সেসব জায়গায় প্রার্থী দিয়ে বিজেপি ভাল ফল করেছে বলে জানিয়েছেন তিনি। পঞ্চায়েতে সাতাত্তর হাজার বুথে তৃণমূল একা রিগিং করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।

দল তৃণমূল সম্পর্কে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য, তৃণমূলের ওপরতলার দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য নিচুতলার কর্মীরা দলবদল করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+