পঞ্চায়েতের মনোনয়ন পেশ নিয়ে ধুন্ধুমার কাটোয়ায়, তৃণমূল-বিজেরি সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র

পঞ্চায়েত নির্বাচনে মনোনয় পেশ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বর্ধমানের কাটোয়ায়। রাজ্যের বাকি জায়গাগুলির মতো সেখানেও মনোয়ন পেশ ঘিরে রাজনৈতিক সংঘর্ষের ছবিটা একই।

পঞ্চায়েত নির্বাচনে মনোনয় পেশ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বর্ধমানের কাটোয়ায়। রাজ্যের বাকি জায়গাগুলির মতো সেখানেও মনোয়ন পেশ ঘিরে রাজনৈতিক সংঘর্ষের ছবিটা একই। কাটোয়ার দাঁইহাটে বৃহস্পতিবার মনোনয় পেশ ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

পঞ্চায়েতের মনোনয়ন পেশ নিয়ে ধুন্ধুমার কাটোয়ায়, তৃণমূল-বিজেরি সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র

বৃহস্পতিবার সকালে দাইঁহাটে কাটোয়া নম্বর ব্লক অফিসে মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থীরা। তাঁদের অভিযোগ মনোনয়ন পেশ করতে গেলে তাঁদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। শুরু হয়ে যায় দু'পক্ষের সংঘর্ষ। বিডিও অফিসের যাওয়ার রাস্তাতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় ইট বৃষ্টি, লাঠি নিয়ে এক অপরকে তাড়া করেন তৃণমূল ও বিজপি-র কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামলাতে নামে পুলিশ। শূন্যে গুলিও চালানো হয়। বন্ধ থাকে কাটোয়া দুনম্বর ব্লকের মনোনয়নের জমা নেওয়ার প্রক্রিয়া। এদিকে, এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের তরফে সমস্ত দলের প্রতিনিধিদের বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন র্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) রাজনারায়ণ মুখোপাধ্যায় ।

রাজ্যে গতকালই পঞ্চায়েত নির্বাচন ঘিরে সংঘর্ষের প্রথম মৃত্যুর ঘটনাটি ঘটে বাঁকুড়ার রানিবাঁধে। সেখানে এক বিজেপি প্রার্থীর মৃত্যু হয়। অভিযোগ তৃণমূলের দিকে থাকলেও, শাসকদল তা অস্বীকার করেছে। এদিকে আজ সাকলেই মৃতেরল পরিবার জানিয়ে দেয় ওই বিজেপি প্রার্থীর মৃত্যু হয়েছে বিজেপি-রই গোষ্ঠী সংঘর্ষের ফলে। এছাড়াও আজ বীরভূমের নলহাটিতেও সিপিএম-বিজেপি-র সংঘর্ষ ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। আহত হয়েছেন সিপিএম নেতা রামচন্দ্র ডোম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+