বসিরহাটে সদস্য সংগ্রহ নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ১৫

সদস্য সংগ্রহ নিয়ে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে আহত দুই দলের প্রায় ১৫ জন কর্মী-সমর্থক।

সদস্য সংগ্রহ নিয়ে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে আহত দুই দলের প্রায় ১৫ জন কর্মী-সমর্থক। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের কুলটি অঞ্চলের কামারগাঁথী গ্রামের ঘটনা। ঘটনায় উত্তপ্ত হাড়োয়া কামারগাতী গ্রাম। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ রাফ কমব্যাট ফোর্স। ঘটনার তদন্তে নেমেছে হারোয়া থানার পুলিশ।

বসিরহাটে সদস্য সংগ্রহ নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষে জখম ১৫

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সোমবার সন্ধ্যেবেলা বিজেপির সদস্য গ্রহণ চলছিল। তখনই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় জখম প্রায় ১৫ জন। আহতদের হাড়োয়া হাসপাতালে বেশ কয়েকজনকে ভর্তি করা হয়েছে।

বিজেপির দাবি, তাদের কর্মসূচি চলাকালীন তৃণমূল কংগ্রেসের ১০ থেকে ১৫ জনের একটি বিশাল বাহিনী এসে ইট লোহার রড, শাবল এবং কাঠের চ‍্যালা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। পাল্টা হামলা চালায় বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। সংঘর্ষ বেধে যায় উভয় পক্ষের মধ্যে। তাদের ১০ জন কর্মী সমর্থক গুরুতর আহত।

পাল্টা পরিকল্পনা মতো বিজেপি হামলা চালিয়েছে বলে দাবি করে তৃণমূল। তাদের দাবি, এই ঘটনায় মহিলা ও বাদ যায়নি। সংঘর্ষে জখম তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুন্দরী মন্ডল সহ ৬ জন আক্রান্ত।

মঙ্গলবার উভয়পক্ষের তরফে অভিযোগ দায়ের হয়। বিজেপির তরফে ১০ জন তৃণমূল কর্মী সমর্থক বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পাল্টা তৃণমূল ১১ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+