শুভেন্দুর ‘নীরবতা’ শক্তি জোগাচ্ছে বিজেপিকে! নন্দীগ্রামের মাটিতে ফের পালাবদলের তোড়জোড়

শুভেন্দুর ‘নীরবতা’ শক্তি জোগাচ্ছে বিজেপিকে! নন্দীগ্রামের মাটিতে ফের পালাবদলের তোড়জোড়

শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘদিনন ধরে জল্পনা চলছে। তিনি তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলছেন যথাযথ গুরুত্ব না পেয়ে, এমনটাই প্রচার। এদিকে শুভেন্দুর সমর্থনে তৃণমূলের একাংশ উত্তাল। আর শুভেন্দু অধিকারী একেবারেই নীরব দর্শকের ভূমিকায়। তাঁর এই নীরবতাই বিজেপিকে নন্দীগ্রামে শক্তি জোগাচ্ছে বলে রাজনৈতিক মহলের ধারণা।

শুভেন্দুর নন্দীগ্রামকে টার্গেট করেছে বিজেপি

শুভেন্দুর নন্দীগ্রামকে টার্গেট করেছে বিজেপি

কাঁথির উপনির্বাচন থেকেই শুভেন্দু-গড়ে বিজেপির উত্থান-রেখা স্পষ্ট হয়েছিল। তারপর যত নির্বাচন হয়েছে বামেদের সরিয়ে বিজেপি ক্রমেই তৃণমূলের চ্যালেঞ্জার হয়ে উঠেছিল। এরপর ২০১৯-এর লোকসভায় পাহাড়, জঙ্গলমহল ও সিঙ্গুরে আধিপত্য বিস্তারের পর, শুভেন্দুর নন্দীগ্রামকে টার্গেট করেছে বিজেপি।

নন্দীগ্রামের মাটি থেকে পালাবদলের চেষ্টা

নন্দীগ্রামের মাটি থেকে পালাবদলের চেষ্টা

সম্প্রতি শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব বৃদ্ধি এবং ঘনঘন বিজেপি যোগের জল্পনা সৃষ্টিতে বিজেপি খানিক সুবিধা পেয়েছে। ফাঁকা জমি পেয়ে তারা শুভেন্দু-গড় নন্দীগ্রামে প্রভাব বিস্তার করতে সচেষ্ট হয়েছে। রাজ্য রাজনীতিতে যে নন্দীগ্রাম থেকে পরিবর্তনের সূচনা হয়েছিল বাংলায়, সেই মাটি থেকেই ২০২১-এ পালাবদলের চেষ্টা শুরু করেছেন মুকুল রায়-দিলীপ ঘোষরা।

শুভেন্দুর নিস্পৃহতায় বিজেপি ফাঁকা জমি পেয়ে যাচ্ছে

শুভেন্দুর নিস্পৃহতায় বিজেপি ফাঁকা জমি পেয়ে যাচ্ছে

তৃণমূলে তো দলাদলি লেগেই রয়েছে। আর সম্প্রতি শুভেন্দু অধিকারীর নিস্পৃহতায় বিজেপি অনেক ফাঁকা জমি পেয়ে যাচ্ছে। ফলে শুভেন্দুর নন্দীগ্রাম দখল করতে নতুন অঙ্ক কষতে শুরু করেছে বিজেপি। শুভেন্দু-র উপর চাপ সৃষ্টি করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে। আর শুভেন্দুরকে যদি এভাবে নিজেদের দিকে এনে পেলা যায়, তাহলে পোয়াবারো বিজেপির।

উপনির্বাচনে তৃণমূলের চ্যালেঞ্জার, ক্রমেই বাড়ছে বিজেপি

উপনির্বাচনে তৃণমূলের চ্যালেঞ্জার, ক্রমেই বাড়ছে বিজেপি

২০১৬-র বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপির বাড়বাড়ন্ত শুরু হয়েছে নন্দীগ্রামে। পরেরই এক উপনির্বাচনে তৃণমূলের প্রধান চ্যালেঞ্জার হয়ে যায় বিজেপি। তারপর ২০১৯-এর ভোটে বিজেপি নন্দীগ্রামেও অপেক্ষাকৃত ভালো ফল করেছিল। নিজেদের ভোট অনেক বাড়িয়ে বিজেপি প্রকারান্তরে বার্তা দিয়ে রেখেছিল তৃণমূলকে

তৃণমূলের লিড কেমেছে ২০১৯-এর লোকসভায়

তৃণমূলের লিড কেমেছে ২০১৯-এর লোকসভায়

২০১৬ সালে নন্দীগ্রামে ৮১ হাজার ভোটে জিতেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর ওই বছরই লোকসভা উপনির্বাচনে দিব্যেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে লিড নিয়েছিলেন ১ লক্ষ ৪০ হাজার তারপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে দেখা যায় নন্দীগ্রাম থেকে মাত্র ৬৮ হাজারের লিড পেয়েছেন তিনি। অর্থাৎ লিড অর্ধেক হয়ে গিয়েছে।

২০১৯-এ বিজেপির ভোটবৃদ্ধি প্রায় ৬ গুণ

২০১৯-এ বিজেপির ভোটবৃদ্ধি প্রায় ৬ গুণ

বিজেপি এমনই এক হিসেবে নিয়ে এখন অঘ্ক কষছে যে, ২০১৬ সালে নন্দীগ্রামে বিজেপির ভোট ছিল মাত্র ১০ হাজার। ২০১৯-এ সেখানে ভোট বেড়ে হয়েছে ৬২ হাজার। এই বিপুল ভোট বৃদ্ধিই অক্সিজেন জোগাচ্ছে বিজেপিকে। এখানে ভোট কমেছে তৃণমূলের, বেড়েছে বিজেপির। আর উল্লেখযোগ্য ভাবে ভোটব্যাঙ্কে পতন দেখা দিয়েছে সিপিএমের।

শুভেন্দুর নীরবতা কাজে লাগাতে চাইছে বিজেপি

শুভেন্দুর নীরবতা কাজে লাগাতে চাইছে বিজেপি

এই নন্দীগ্রামে সম্প্রতি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে। বহু নেতা স্বজনপোষণের অভিযোগে অভিযুক্ত। তার উপর নন্দীগ্রাম তথা পূর্বে মেদিনীপুরে যাঁর উপর দাঁড়িয়ে রয়েছে তৃণমূল, সেই শুভেন্দু অধিকারী বর্তমানে নিস্পৃহ। তিনি তৃণমূলের সঙ্গে দূরত্ব রেখে চলছেন, পৃথক জনসংযোগ করছেন। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে বিজেপি।

শুভেন্দু-গড়ে থাবা, ঘূঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির

শুভেন্দু-গড়ে থাবা, ঘূঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির

সামগ্রিক বিচারে বিজেপি শুভেন্দু-গড়ে থাবা বসানোর এক মোক্ষম পেয়ে গিয়েছে। মাত্র তিন বছরের ব্যবধানে যদি লিড অর্ধেক করে দিতে পারে বিজেপি, তাহলে তৃণমূলকে এই শক্ত ঘাঁটিতে মাত দেওয়াও সম্ভব হবে, এই বিশ্বাস নিয়ে এগোচ্ছে তারা। সেইমতোই ঘূঁটি সাজাচ্ছে গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+