মমতাকে মাত দিতে পাঁচ রণকৌশল নিয়ে এগোচ্ছে বিজেপি! ক্ষেত্র তৈরি করেছে সঙ্ঘ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেসকে কড়া টক্কর দিতে তৈরি বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের পর জোরদার প্রচারে নেমে পড়েছে দুই দলই।
বাংলার বিধানসভা নির্বাচনে এবার তৃণমূল কংগ্রেসকে কড়া টক্কর দিতে তৈরি বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশের পর জোরদার প্রচারে নেমে পড়েছে দুই দলই। হ্যাটট্রিকের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল নিরূপণ করেছেন। আবার মমতাকে হারিয়ে প্রত্যাহর্তনের পথ প্রশস্ত করতে বিজেপিও পাঁচ রণকৌশল নিয়েছে।

বিজেপির কৌশল : আরএসএস ফ্যাক্টর
বিজেপির প্রার্থী বাছাইয়ে আরএসএস একটি বড় ভূমিকা পালন করছে। দলীয় সংগঠনে যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, সেই আদি বিজেপি নেতারা প্রার্থী তালিকায় তৃণমূলত্যাগী নব্যদের থেকে অগ্রাধিকার পেয়েছেন। আরএসএস প্রধান মোহন ভাগবত প্রবীণ চলচ্চিত্রকার মিঠুন চক্রবর্তীকে বিজেপিতে যোগ দিতে রাজি করানোর পিছনে সদর্থক ভূমিকা পালন করেন। আরএসএসের জন্যই এখনও অবধি ঘোষিত ৫৭ জন প্রার্থীর মধ্যে মাত্র সাতজনই তৃণমূল বা অন্যান্য দল থেকে আসা।

বিজেপির কৌশল : বাংলার মাটির ছেলে
বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী প্রথমবারের জন্য ভোট রাজনীতিতে প্রবেশ করেছেন। বিজেপি বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছতে মিঠুন চক্রবর্তীকে মাধ্যম করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত ইস্যুতে বিঁধেছেন বিজেপিকে্। সেই বহিরাগত তকমা ঝেড়ে ফেলতে বিজেপির দরকার মিঠুন চক্রবর্তীর মতো বাংলার ছেলেকে। তবে তিনি যে কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও ঘোষিত হয়নি।

বিজেপির কৌশল : সম্ভাব্য বিজয়ী প্রার্থী
বিজেপি কেবল তাঁদেরই টিকিট দিতে চায়, যাঁদের জয়ের সম্ভাবনা রয়েছে। আরএসএসের নেটওয়ার্ক, বুথ-স্তরীয় সংগঠন এবং সর্বোপরি প্রার্থীর পক্ষে জোয়ার থাকতে হবে। এমনই পরিচিত মুখকে প্রার্থী করে বিজেপি ফায়দা লুটতে চাইছে একুশের নির্বাচনে। মোট কথা, যাঁর জয়ের সম্ভাবনা থাকবে সবথেকে বেশি, তাঁকেই প্রার্থী করবে বিজেপি।

বিজেপির কৌশল : মমতার চ্যালেঞ্জার শুভেন্দু
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামের সূর্যোদয়ের মহানায়ক শুভে্ন্দু অধিকারী। এরপর শুভেন্দুর গড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্যোেরপাধ্যায় প্রার্থী হতে মনস্থ করেন। তৃণমূলে তাঁর অন্যতম প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতার লড়াই। মমতা চ্যালেঞ্জ গ্রহণ করে শুভেন্দুকে প্রার্থী করা একটা বড়সড় চ্যালেঞ্জ বিজেপির।

বিজেপির কৌশল : পুলিশ বনাম পুলিশ
প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে প্রার্থী করা হয়েছে। তিনি মমতার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন পুলিশ অপিসার থাকাকালীন। তিনি আর এক প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হুমায়ুন ফেব্রুয়ারিতে চন্দননগর পুলিশ কমিশনার পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications