তৃণমূলের টুপি ভুলেও পরবেন না, আল্লার টুপিধারী ব্যাখ্যায় সংখ্যালঘুদের বার্তা দিলীপের

সম্প্রতি সংখ্যালঘু ভোটের দিকে নজর দিয়েছে বিজেপি। বিজেপি বুঝেছে সংখ্যালঘু ভোট না হলে এ রাজ্যে পসার জমানো যাবে না, তৃণমূলের বুকে থাবা বসানোও যাবে না।

দিলীপ ঘোষ বলেন, দেশের স্বার্থে সারা দেশে এনআরসি হওয়া উচিত। সারা দেশেই এনআরসি হবে। বংশপরম্পরায় এ দেশে থাকা মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কীসের ভয়। আপনারা আল্লাহর টুপি পরেছেন, পরুন। কিন্তু টিএমসির টুপি পরবেন না।

আল্লার টুপি পরুন, তৃণমূলের নয়

আল্লার টুপি পরুন, তৃণমূলের নয়

দিলীপ ঘোষ বলেন, দেশের স্বার্থে সারা দেশে এনআরসি হওয়া উচিত। সারা দেশেই এনআরসি হবে। বংশপরম্পরায় এ দেশে থাকা মুসলিমদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কীসের ভয়। আপনারা আল্লাহর টুপি পরেছেন, পরুন। কিন্তু টিএমসির টুপি পরবেন না।

অনুপ্রবেশকারীদের বার্তা

অনুপ্রবেশকারীদের বার্তা

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী বিল আনতে চলেছেন এনআরসি নিয়ে। অনুপ্রবেশকারীদের এ দেশ রাখা যাবে না। রাখা হবে না। সংসদে তাই এ বিষয়ে বিল আনবেন প্রধানমন্ত্রী। বিজেপি ক্ষমতায় থাকলে সারা দেশেই এনআরসি হবে। কোনও অনুপ্রবেশকারীর এ দেশে ঠাইঁ নেই।

ভোট করবে দাদার পুলিশ

ভোট করবে দাদার পুলিশ

দিলীপ ঘোষ এদিন তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেন। বলেন, আর দিদির পুলিশ নয়, ভোট করবে দাদার পুলিশ। তাই সাবধান। এবার আর কারচুপি করে জেতা যাবে না। এবার বিজেপিই জিতবে ভোটে। তাই এখন থেকেই ভয়ে কাঁপছে তৃণমূল কংগ্রেস।

দর্শকাসন থেকে খেলোয়াড়

দর্শকাসন থেকে খেলোয়াড়

বিজেপি বিগত নির্বাচনগুলিতে ময়দানে ছিল না, ছিল দর্শকাসনে। এবার তারা খেলোয়াড় হয়ে ময়দানে নামছে। স্বীকারোক্তি বিজেপি রাজ্য সভাপতির। তিনি বলেন, তাই আর কারও ঠাঁই হবে না ময়দানে। ভোট ময়দান এবার থেকে থাকবে বিজেপি দখলে। তৃণমূল বা পুলিশ সব থাকবে ১০০ গজ দূরে। এবার পুলিশকে গাছতলায় বসিয়ে ছাড়বেন তিনি।

বিজেপির রথের চাকায় পিষ্ট হবে বিরোধীরা

বিজেপির রথের চাকায় পিষ্ট হবে বিরোধীরা

দিলীপ বলেন, লোকসভা নির্বাচনের আগেই বিজেপির রথের চাকা গড়াতে শুরু করেছে। আর সেই রথের চাকায় পিষ্ট হয়ে যাবে বিরোধীরা। রথ আটকানো তো দূর অস্ত, বিজেপির রথের কাছে ঘেঁষলে বাড়িতে ফোটো ঝুলিয়ে দেবেন তিনি, চরম বার্তা দেন দিলীপ ঘোষ। তিনি সাবধান করে দেন, ভুলেও ওই ভুলটি করবেন না কেউ।

মুকুল রায় প্রসঙ্গে

মুকুল রায় প্রসঙ্গে

মুকুল রায়কে নিয়ে কদিন ধরেই কড়া বিবৃতি দিলেও উত্তর ২৪ পরগনার কর্মিসভায় তিনি নমনীয় ছিলেন। দিলীপ ঘোষ বলেন, যার যেটা গুণ আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করছি। আমরা তাঁকে সেভাবেই ব্যবহার করছি। গুণের কদর করতে জানে বিজেপি। তাঁরা তাই করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+