বিজেপির ঘর ভেঙে দুই হেভিওয়েটের যোগদান তৃণমূলে, অব্যাহত দলবদলের পালা

বিজেপির ঘর ভেঙে দুই হেভিওয়েটের যোগদান তৃণমূলে, অব্যাহত দলবদলের পালা

তৃণমূলেই শুধু ভাঙন ধরছে না, ঘর ভাঙছে বিজেপিরও। বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপির এসসি মোর্চার দুই হেভিওয়েট নেতা। শনিবার তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করে মমতার নেতৃত্বেই ফের সরকার হচ্ছে বলে জানিয়ে দেন তাঁরা।

কালিরামের ঢোল ধীরে ধীরে ফাটাব

কালিরামের ঢোল ধীরে ধীরে ফাটাব

বিজেপির এসসি মোর্চার রাজ্য সহ সভপাতি দীপক রায় এবং আরও এক নেতা সুব্রত রায় যোগ দেন তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তাঁরা নাম না করে কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তাঁরা বলেন, সিএএ-র নামে প্রতিটা রাজ্যে ভাঁওতাবাজি চালাচ্ছে বিজেপি। কালিরামের ঢোল ধীরে ধীরে ফাটাব।

দূষিতদেরই দম বন্ধ লাগে তৃণমূলে

দূষিতদেরই দম বন্ধ লাগে তৃণমূলে

দীপক রায় তৃণমূলে যোগদানের পর বলেন, তৃণমূলের বাতাস মুক্তই। যাঁরা নিজেরা দূষিত তাঁদেরই দম বন্ধ লাগে এখানে। দূষিত বাতাসে অভ্যস্ত বলেই তাঁরা বিজেপিতে চয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলার সংস্কৃতি লুঠ হতে দেব না। বাংলাকে কালিমালিপ্ত করতেও দেব না। বাংলার বাতাস নির্মল রাখতেই বিজেপিকে আটকাতে হবে।

বিজেপির ভাঁওতাবাজি বন্ধ করাতে হবে

বিজেপির ভাঁওতাবাজি বন্ধ করাতে হবে

অমিত শাহ সম্প্রতি বাংলায় এসে মতুয়া মহল ঠাকুরনগরের সভায় বলেন, দেশে টিকাকরণ শেষ হলেই বাংলায় নাগরিকত্ব আইন কার্যকর হবে। অর্থাৎ মতুয়াদের নাগরিকত্ব পেতে অপেক্ষা করতে হবে টিকাকরণ শেষ না হওয়া পর্যন্ত। এইসব ভাঁওতাবাজি করেই চলতে হচ্ছে বিজেপিকে। এবার কালিরামের ঢোল ফাটিয়ে ভাঁওতাবাজি বন্ধ করাতে হবে।

মুকুল রায়ের মুখোশ খুলে দিয়েছিলেন

মুকুল রায়ের মুখোশ খুলে দিয়েছিলেন

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তরুণ-তুর্কি নেতা আখ্যা দিয়ে দীপক রায় বলেন, বাংলায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিতে প্রবেশ করেছিলেন তৃণমূলের তরুণ নেতা অভিষেক। বাংলার প্রতি তাঁর সজাগ দৃষ্টির কারণেই মুকুল রায়ের মুখোশ খুলে গিয়েছিল। তিনি যে পিছন থেকে দলকে ছুরি মারছিলেন, তা প্রকাশ্য হয়ে গিয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্বে যখন মুকুল

মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্বে যখন মুকুল

তিনি বলেন, বাম শাসনের অবসান ঘটানোর পর সরকারকে সঠিক পথে চালাতে মমতা বন্দ্যোপাধ্যায় দলের দায়িত্ব দিয়েছিলেন মুকুল রায়কে। তিনি সেই সুযোগে দলের প্রতি বিশ্বাসঘাতকতা করে গিয়েছেন। দলের অন্দরে সিপিএমের হার্মাদ বাহিনীর লোক ঢুকিয়ে গিয়েছেন। সেই মুকুল রায় এখন বিজেপিতে। দীপক ও সুব্রত বলেন, বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতই শক্ত করা দরকার। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আমরা তৃণমূলের পতাকা হাতে তুলে নিলাম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+