কুকুর আর বিজেপি নেতা কৈলাশের ছবির কোলাজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট তথাগতর, তুমুল বিতর্ক
কুকুর আর কৈলাশ বিজয়বর্গীয়র ছবি পাশাপাশি জুড়ে ফেসবুকে পোস্ট করলেন বিজেপির তথাগত
কপিলাবস্তুর তথাগত বিতর্ক এড়িয়ে চলতেন৷ তবে বঙ্গের তথাগত বিতর্ক তৈরিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন৷ বিজেপিতে থেকেই কখনও খোলাখুলি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করে 'এইট পাস ফিটার মিস্ত্রি' বলে বসা আবার কখনও দলের অভিনেত্রী প্রার্থীদেরই 'নগরনটি' বলে বিতর্ক তৈরি করেন৷ প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি ও মেঘালয়, ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবার সরাসরি তোপ দাগলেন দলেরই রাজ্য পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে।

সোমবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে তথাগত লেখেন, 'ভোডাফোন আবার পশ্চিমবঙ্গে'। সঙ্গেই একসময় ভোডাফোনের (হাচ) বিজ্ঞাপনে অংশ নেওয়া একটি কুকুরের মুখ ও তার পাশেই কৈলাশ বিজয়বর্গীয়র মুখ জুড়ে ছবি পোস্ট করেন তথাগত। এই ছবিটি সঙ্গে সঙ্গে ফেসবুক ভাইরাল হয়ে যায়৷ যেখানে সমর্থকদের দ্বিধা বিভক্ত দেখা যায় তথাগতর এই পোস্ট নিয়ে। কেউ কেউ তথাগতর এই পোস্টকে সমর্থন করেন আবার অনেকেই বরিষ্ঠ এই বিজেপি নেতার এরকম ছবি পোস্টের এই বিষয়টির সমালোচনা করেন৷
পোস্টের কমেন্টে কৌশিক পাত্র নামে একজন লেখেন, 'এটা সঙ্ঘ পরিবারের কালচার না। জানি বঙ্গে বিজেপি হারার জন্য উনি অনেক অংশ দায়ী, তাও বলব আপনার মতো সিনিয়র ব্যাক্তির এই ধরনের পোস্ট উচিত না।'
আবার অর্নব দাস নামের এক সমর্থক লেখেন, 'যাক কৈলাস এর সত্তা তুলে ধরলেন এবার মুকুল, শিবপ্রকাশ এর রূপ টা তুলে ধরুন। '
হিন্দু সৌদীপ বলে আরএক ফলোয়ার তথাগতর পোস্টের কমেন্টে লেখেন, 'যে যাই বলুক না কেন এই পোস্ট টা দেখে আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল, এটা একদম ঠিক কাজ করেছেন স্যার, এ সাধারণ কর্মীদের মৃত্যুর জন্য দায়ী।'
আবার গোপাল মন্ডল নামে এক ফেসবুক ব্যবহারকারী তথাগত রায়ের পোস্টে লিখেছেন, ' ছিঃ ছিঃ বয়সের ভারে আপনার এখন বাহাত্তুরে দশা চলছে। এই জন্যেই প্রাচীন ভারতে একটা বিশেষ বয়সে বানপ্রস্থের পরে সন্ন্যাস নেওয়ার প্রথা ছিল।রাজনীতি থেকে এবার সন্ন্যাস নিন। শিব প্রকাশ, কৈলাশ বিজয়বর্গির মত নেতাদের অত্যন্ত বিরোধি আমি নিজেও কিন্তু তাই বলে আপনার মত এই ধরনের কুরুচিপূর্ণ পোস্ট করব না। এক বালতি দুধে এক ফোটা চোনাই যথেষ্ট সেই দুধের গুন নষ্ট করার পক্ষে। আপনি যত গুনেরই অধিকারী হন না এক ফোটা অগুনই যথেষ্ট তা বিনষ্ট করতে। আপনার এই পোস্টে আপনার যে কদর্য মানসিকতা ফুটে উঠল তাতে আপনার নিজস্ব ভাবমুর্তিই নষ্ট হল। পরিশেষে বলব এক জন ভালো মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শে চিকিৎসা করান।












Click it and Unblock the Notifications