দিলীপ-শুভেন্দুর যুগলবন্দিতে ফাটল! মিশনে ব্যর্থ হতেই কি ‘জোট’ ছিন্ন হতে বসেছে?

দিলীপ-শুভেন্দুর যুগলবন্দিতে ফাটল! মিশনে ব্যর্থ হতেই কি ‘জোট’ ছিন্ন হতে বসেছে?

লালমাটির দিলীপ ঘোষ আর বালুমাটির শুভেন্দু অধিকারী জোট বেঁধেছিলেন একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারাতে। মিশনে ব্যর্থ হয়ে কি দুই মেদিনীপুরের ভূমিপুত্রের যুগলবন্দি ধাক্কা খেল? ঘাসফুল উপড়ে ফেলতে গিয়ে ভোটের পর তাঁদের জোট কি ছিন্ন হতে বসেছে? দিলীপের ডাকা বৈঠকের আগে শুভেন্দুর দিল্লি সফরকে ঘিরে প্রশ্ন উঠে পড়েছে।

শুভেন্দু গুরুত্ব বাড়িয়েছেন, দিলীপের আসন টলমল

শুভেন্দু গুরুত্ব বাড়িয়েছেন, দিলীপের আসন টলমল

একুশের নির্বাচনে হারের পর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আসন টলমল। শুভেন্দু অধিকারী কোনওরকমে জয় পেলেও তিনি তাঁর গুরুত্ব বাড়িয়ে নিতে সমর্থ হয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা হয়ে। এই অবস্থায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চাপে রয়েছেন। কেননা তাঁর কাছে এখন চ্যালেঞ্জ পদ ধরে রাখা।

শুভেন্দুর দিল্লি যাত্রার কথা জানতেনই না দিলীপ!

শুভেন্দুর দিল্লি যাত্রার কথা জানতেনই না দিলীপ!

মঙ্গলবার বিজেপির হেস্টিংস হাউসে জরুরি বৈঠক ডেকেছিলেন দিলীপ ঘোষ। সেই বৈঠকে মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অনেক প্রাক্তন তৃণমূলীই আসেননি। আর শুভেন্দু অমিত শাহের ডাকে গতরাতেই দিল্লি চলে গিয়েছেন। আর দিলীপ ঘোষ জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর দিল্লি যাত্রা নিয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না।

রাজ্যে অন্য সমীকরণ তৈরি হচ্ছে বিজেপির অন্দরে?

রাজ্যে অন্য সমীকরণ তৈরি হচ্ছে বিজেপির অন্দরে?

দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তিনি জানেন না তাঁর দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য দিল্লি উড়ে গেলেন কেন্দ্রীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি তলবে। কেনই বা তাঁকে ডেকে পাঠালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কি রাজ্যে অন্য সমীকরণ তৈরি হচ্ছে বিজেপির অন্দরে? যা দিলীপ ঘোষকে বাইরে রেখেই করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব!

বিজেপির অন্দরে দিলীপ ঘোষের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন

বিজেপির অন্দরে দিলীপ ঘোষের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন

সম্প্রতি দিলীপ ঘোষকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় বিক্ষোভ দানা বাঁধছে। তারপর তাঁর ডাকা বৈঠকে গরহাজির থাকছেন একাংশ নেতৃত্ব। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁকে না জানিয়েই দিল্লি পাড়ি দিলেন। এই সব ঘটনা পরম্পরায় দিলীপ ঘোষকে একা পড়ে যেতে হচ্ছে। যেখানে তাঁর নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠে পড়েছে।

রাজ্য সভাপতি করা হবে কাকে- জল্পনা তুঙ্গে

রাজ্য সভাপতি করা হবে কাকে- জল্পনা তুঙ্গে

একুশের নির্বাচনের পর তাঁকে সরিয়ে অন্য কাউকে রাজ্য সভাপতি করা হবে- এমন রটনা শুরু হয়েছে বেশ কিছুদিন ধরেই। শোনা যাচ্ছিল স্বপন দাশগুপ্তকে বিজেপির রাজ্য সভাপতি করা হতে পারে। তবে তিনি ফের রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ মনোনীত হওয়ায় সেই জল্পনা বন্ধ হয়েছে। এখনও দিলীপের ঘোষের স্থলাভিষিক্ত হতে অনেক নাম ভাসছে।

শুভেন্দুকে হঠাৎ তলবে বিজেপির অন্দরে জল্পনা

শুভেন্দুকে হঠাৎ তলবে বিজেপির অন্দরে জল্পনা

বিজেপির অন্দরে ঘোরাফেরা করছে অনেক নাম। অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের নামও অনেকে তুলছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে। আর শুভেন্দু অধিকারীকে হঠাৎ তলবে বিজেপির অন্দরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর নাম নিয়েও জল্পনা চলছে। আগে যেমন মুকুল রায়ের নাম উঠত।

দিলীপ ঘোষ কি মেয়াদ শেষ করবেন, নাকি...

দিলীপ ঘোষ কি মেয়াদ শেষ করবেন, নাকি...

তবে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে ২০২১-এর ডিসেম্বরে। এখন দেখার তাঁকে ডিসেম্বর পর্যন্ত রেখে দিয়েই বিজেপি নতুন মুখ খোঁজে, নাকি দিলীপ ঘোষকে মেয়াদ শেষের আগেই সরিয়ে দিয়ে রাজ্য বিজেপির নেতৃত্বে অন্য কোনও নেতাকে দায়িত্ব দেয়। দলের অন্দরে জল্পনায় নিত্যদিন নতুন নতুন নাম শোনা যাচ্ছে। অনেকেই নিছক জল্পনা বলেও উড়িয়ে দিচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+