বিজেপির প্রশিক্ষণ শিবিরে গরহাজির ৬ বিধায়ক, অনুপস্থিতির কারণ নিয়ে শুরু গুঞ্জন
বিজেপির নবাগত বিধায়কদের ক্লাস নিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। সেই বৈঠক নিয়েও অস্বস্তি বাড়ল বিজেপির। বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির ৬ বিধায়ক। এঁদের মধ্যে একজন বিধায়কের অনুপস্থিতির কারণ জানা গিয়েছে।
বিজেপির নবাগত বিধায়কদের ক্লাস নিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা। সেই বৈঠক নিয়েও অস্বস্তি বাড়ল বিজেপির। বৈঠকে অনুপস্থিত ছিলেন বিজেপির ৬ বিধায়ক। এঁদের মধ্যে একজন বিধায়কের অনুপস্থিতির কারণ জানা গিয়েছে। বাকি ৫ জনের অনুপস্থিতির কারণ নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

বিজেপির প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত বিধায়করা
শুভে্ন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির হেস্টিং কার্যালয়ে বসেছিল বিধায়কদের প্রশিক্ষণ শিবির। সেখানে বিজেপির ৭৫ জন বিধায়কের মধ্যে মুকুল রায় অনুপস্থিত থাকবেন তা নিশ্চিত, কেননা তিনি এখন তৃণমূল নেতা। তাঁকে বাদ দিয়েই ৬ জন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ উপস্থিত ছিলেন ৬৮ জন।

বিজেপি বিধায়কদের অনুপস্থিতিতে জল্পনা
করোনা মহামারীর কারণে ৫০ জন বিধায়ককে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছিল। বাকিদের বিশেষ করে দূরের বিধায়কদের ভার্চুয়ালি উপস্থিত থাকতে বলা হয়েছিল। কিন্তু দেখা যায় হেস্টিংস অফিসে ৪০ জনের বেশি বিধায়ক ছিলেন। বাকিরা ভার্চুয়ালি যোগ দেন। ছিলেন না ছ-জন।

কারা গরহাজির ছিলেন বিজেপির প্রশিক্ষণ শিবিরে
বিজেপির প্রশিক্ষণ শিবিরে অনুপস্থিত বিধায়কদের মধ্যে রয়েছে দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, পুরুলিয়ার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কুলটির বিধায়ক অজয়কুমার পোদ্দার ও ভাটপাড়ার বিধায়ক পবন সিং এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন।

বিজেপি বিধায়কদের ক্লাস দিলীপ-শুভেন্দুর
বিজেপি বিধায়কদের ক্লাস নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিলেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকাশ, রাজ্য সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী ও রাজ্যের সিনিয়ন কয়েকজন নেতা। নতুন বিধায়কদের বিধানসভার অন্দরে কী করণীয় হবে, কী ভূমিকা পালন করতে হবে, তা শেখানো হয়।

বিধায়কদের অনুপস্থিতির কারণ নিয়ে জল্পনা
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের বাবা অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি বৈঠকে। বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় তিনি দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী কাউকেই জানাতে পারেনিন তাঁর অনুপস্থিতির কারণ। বাকি গরহাজির বিধায়কদের অনুপস্থিতির কারণ জানা যায়নি।

মুকুল-ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক, জল্পনা তুঙ্গে
তবে এঁদের মধ্যে কয়েকজনের রাজনৈতিক অবস্থান নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। যেমন বিশ্বজিৎ দাস। বাগদার বিধায়ককে নিয়ে জল্পনা, তিনি মুকুল রায় ঘনিষ্ঠ। ইতিমধ্যে তিনি বেসুরো বাজতেও শুরু করেছিলেন। তারপর তিনি দাবি করেন, বিজেপিত যোগ দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক আগের মতোই ভালো।

জেপিতে অস্বস্তি বাড়ল বই কমল না
বিশ্বজিতের মতো বিষ্ণুপুরের বিধায়ক তন্মন ঘোষকে নিয়েও বিজেপির অন্দরে প্রশ্ন ছিল। তাঁদের অনুপস্থিতি বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। বাকিদের নিয়েও বিজেপি খোঁজখবর নিচ্ছেষ কেন তাঁরা প্রশিক্ষণ শিবিরে এলেন না, তা স্পষ্ট নয় নেতৃত্বের কাছেও। সব মিলিয়ে বিজেপিতে অস্বস্তি বাড়ল বই কমল না বৈঠকের পরও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications